ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৯: ০৫
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: ভিডিও থেকে

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

অন্তরঙ্গ মুহূর্তের ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই জামায়াত-সংশ্লিষ্ট কয়েকটি ফেসবুক পেজ ও অ্যাক্টিভিস্ট দাবি করেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। তবে বাংলাদেশের একাধিক ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান পরীক্ষা-নিরীক্ষার পর জানিয়েছে, ভিডিওটি এআই-জেনারেটেড নয়।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর মঙ্গলবার দুপুরে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন গাজী নজরুল ইসলাম। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘গত ১৭ জুন, ২০২৬ তারিখে পারিবারিকভাবে এবং আমার প্রথম স্ত্রীর সম্মতিতে আমার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়াম বেগমের সঙ্গে তার পিতা মো। মাসুম বিল্লাহর বাসভবনে আমাদের বিবাহ সম্পন্ন হয়। ফলে আমাদের বিরুদ্ধে প্রচারিত অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কোনো সত্যতা নেই।’

তবে তার এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি বায়োডাটা, যা নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

ওই বায়োডাটায় দেখা যায়, গাজী নজরুল ইসলাম যাকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করছেন, সেই মরিয়মের বৈবাহিক অবস্থার জায়গায় লেখা রয়েছে ‘অবিবাহিত’। বায়োডাটিতে ২২ জুন তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর রয়েছে। স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি’।

কিন্তু নজরুল ইসলামের দাবি অনুযায়ী, মরিয়মের সঙ্গে তার বিয়ে হয়েছে ১৭ জুন। সে হিসাবে বিয়ের পাঁচ দিন পরের ওই বায়োডাটায় মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিতর্কের আরেকটি দিক হলো ভিডিওটি ধারণের সময় নিয়ে।

ভাইরাল ভিডিওর ফুটেজে দৃশ্যমান টাইমস্ট্যাম্পে ধারণের তারিখ ‘২০২৩ সালের ১ জুলাই’ দেখা গেলেও গাজী নজরুল ইসলামের দাবি, ভিডিওটি ২০২৬ সালের ১৩ জুলাই ধারণ করা হয়েছে।

সময় নিয়ে এই অসঙ্গতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন এমন হলো, সে বিষয়ে ধারণা নেই।’

একই সঙ্গে তিনি বলেন, ‘আমার দ্বিতীয় স্ত্রীর নাম মরিয়ম আক্তার, তার বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের বাড়ি সাতক্ষীরার গাবুরা ইউনিয়নে। বর্তমানে ঢাকায় থাকেন।’

একই তরুণীকে নিয়ে একটি কক্ষে অবস্থান করার সময় স্থানীয় কয়েকজনের মুখোমুখি হয়েছিলেন গাজী নজরুল ইসলাম। সেই ঘটনার ভিডিওও ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।

ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা তাকে প্রশ্ন করেন, ‘এই মুরুব্বি, আপনারা কয়দিন আসছেন এখানে? সত্যি করে বলবেন।’

জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমরা তো এই মাত্র ঢুকছি। এই একবারই, বিশ্বাস করেন।’

তখন পাশ থেকে আরেকজন বলেন, ‘আর হইছে, অনেক হইছে। এই কারণে আমরা হাতে-নাতে ধরার জন্য এতদিন ওয়েট করছি আপনাদের।’

ভিডিওতে সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানতে চাইলে তিনি শুরুতে নাম বলতে অস্বীকৃতি জানান। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে থানায় নেওয়ার কথা বলা হলে তিনি নিজের নাম ‘মাহিয়া’ বলে জানান।

তার বাসা কোথায়— এমন প্রশ্নের জবাবে ওই তরুণী বলেন, ‘(ভিডিও) ডিলিট করে দেন সবগুলো, তারপরে বলতেছি।’ পরে তিনি আরও বলেন, ‘বলেও তো লাভ হবে না, বললেও তো আপনারা তো এইটা নিয়ে তো ঝামেলা করবেন, এইটা তো জানি।’

একপর্যায়ে জেরাকারীরা গাজী নজরুল ইসলামকে প্রশ্ন করেন, ‘এই রুম ভাড়া করছেন নীলার থেকে?’ জবাবে তিনি বলেন, ‘আমি জানি না, আমার একটা ভাগনে আছে, সে ভাড়া করছে।’

পরে তাকে প্রশ্ন করা হয়, ‘আপনি কি অন্যায় করছেন?’ এর জবাবে তিনি মাথা ঝুঁকিয়ে সম্মতি জানান।

এরপর আরেকজন প্রশ্ন করেন, ‘আপনি একজন জামায়াত (নেতা) হয়ে কীভাবে কাজটা করলেন মেয়ে লোক নিয়া?’ জবাবে গাজী নজরুল ইসলাম বলেন, ‘না না… আমরা তো এমনিতেই... ঢুকছিই আধা ঘণ্টা হইল।’

সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের অন্তরঙ্গ ভিডিও, দ্বিতীয় বিয়ের দাবি, বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময় নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য সামনে আসায় বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ

রাশেদ খাঁনকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান

২ দিন আগে

১ বছরে বিএনপির আয় বেড়েছে, ব্যয় প্রায় ৩ গুণ

দলের দেওয়া তথ্যমতে, ২০২৫ সালে বিএনপির মোট আয় হয়েছে ২২ কোটি ১৯ লাখ ৫৫ হাজার ১৮২ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ১৫ কোটি ২৬ লাখ ১০ হাজার ৮৫৭ টাকা।

২ দিন আগে

এবার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হবে না: রুহুল কবির রিজভী

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনি আইন অনুযায়ী নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতি বছর নির্বাচন কমিশনে তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হয়। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপিও নিয়মিতভাবে এ হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়ে আসছে।’

৩ দিন আগে

গণভোট না মানলে এই সরকার অবৈধ হয়ে যায়: জামায়াত আমির

গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘গণভোট না মানলে এই সরকার অবৈধ হয়ে যায়, এটা সরকারকে বুঝতে হবে। আর গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে।’

৩ দিন আগে