নিউইয়র্কে হামলা পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতিতেই: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার বাংলামোটরে দলীয় কার্যালয়ে জরুরি ব্রিফিং করেন এনসিপি আহ্বায়ক নহিদ ইসলাম। ছবি: ভিডিও থেকে

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে নিউইয়র্কে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ অন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা স্রেফ পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতির কারণে ঘটেছে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে তিন এ কথা বলেন। এ সময় তিনি ঘটনাটির জন্য সরকারের কঠোর সমালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, আমরা বলতে চাই, ক্রমাগত হামলা চলছে। কিন্তু সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। এ ঘটনার সঙ্গে প্রশাসনের ভেতরের লোকজন জড়িত, তারা তথ্য পাচার করে।

নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলের পদত্যাগ দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে। তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই। নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে পদত্যাগ করতে হবে। যারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এর আগে যুক্তরাজ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপরও হামলা হয়েছিল। ওই হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে সরকার। ব্রিফিংয়ে গ্রেপ্তার ওই পাঁচজনের নামের তালিকা প্রকাশের দাবি জানান নাহিদ।

এর আগে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

কিছুটা দেরিতে বিমানবন্দর থেকে বের হলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে থাকেন আওয়ামী লীগের কর্মীরা।

প্রধান উপদেষ্টার প্রেস উইং ও কয়েকজন বিএনপির কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। এ সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়েন আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন কর্মী। তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করেন তারা। প্রতিবাদে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তোলেন আখতার। পরে পুলিশের সহযোগিতায় গাড়িযোগে বিমানবন্দর এলাকা ছাড়েন তারা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘সুসময়ের চূড়া’য় বসেও যে ৫ চ্যালেঞ্জ জামায়াতের সামনে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জগুলো একে অন্যের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক ভাবমূর্তি সংকট দলটির আদর্শিক অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। সে অস্পষ্টতা তাদের মাঠের রাজনীতিকেই কেবল নয়, জোটগত রাজনীতিকেও কঠিন করেছে। এর সূত্র ধরেই ভাঙনের মুখেও রয়েছে তাদের নেতৃত্বাধীন জোট।

১৪ ঘণ্টা আগে

আ.লীগ নেতার গাড়িতে নাসীরুদ্দীন পাওয়ারীর লংমার্চ: রাশেদ খাঁন

লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারীর ব্যবহার করা গাড়ির ছবির পাশাপাশি মূল মালিকের সঙ্গে গাড়ির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন রাশেদ। প্রশ্ন তুলেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ঘটনা আওয়ামী লীগ নেতাদের সম্পদ দখলের নমুনা কি না। এ কারণেই লংমার্চে আওয়ামী লীগবিরোধী কোনো বক্তব্য দেওয়া হয়নি বলেও যোগসূত্র খো

১ দিন আগে

রিজওয়ানার মতো ‘হারাম’ মেয়ে থাকায় আপনাদের ক্ষমতায় আসতে দেয়নি: অলি

অলি আহমেদ বলেন, 'ইনশাআল্লাহ, আপনারা ক্ষমতায় আসবেন। এখন মানুষের মুখেমুখে হয়েছে, ডিসেম্বরের মধ্যে এ সরকারের পতন হবে। আপনি কিছু করেন বা না করেন, (সরকার) নিজের ভারে নিজে পড়ে যাবে।'

২ দিন আগে

আবেগঘন বক্তব্যে দলের ভেতরে-বাইরে ‘ষড়যন্ত্রে’র সতর্কবার্তা মির্জা আব্বাসের

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা আব্বাস বলেন, “আপনি দরকার হয় সাবধান থাকবেন এবং আপনি অনেক উদার আমি জানি, নিঃসন্দেহে। তবে সবসময় এমন হওয়া যাবে না। এটুকু আপনাকে আমি বলতে চাই।”

২ দিন আগে
Advertisement