শেখ হাসিনা ভিসানীতি-নিষেধাজ্ঞা পরোয়া করেন না : কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বিএনপি যতই আটলান্টিকের ওপারে তাকিয়ে থাকুক শেখ হাসিনা ভিসানীতি ও নিষেধাজ্ঞার কোনো পরোয়া করেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, শেখ হাসিনা কোনো বিদেশি শক্তির হুমকি ধামকির পরোয়া করেন না। তিনি ভয় পান একমাত্র স্রষ্টাকে। তিনি ভালোবাসেন বাংলাদেশের জনগনকে।

ওবায়দুল কাদের বলেন, ভালো লোকেরা নির্বাচিত হলে দেশ ভালো চলবে, নতুবা দু:শাসন অনিবার্য।

তিনি আরো বলেন, তারেক রহমান নির্দেশ দিয়েছে বোমা মেরে আতঙ্ক সৃষ্টি করবে। এই বিএনপিকে চিরতরে লাল কার্ড দেখাতে হবে।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। পরে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার, আটক ৪

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এই চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিক পরিচয়ে যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর চারজনকেই ধানমন্ডি থানায় পাঠিয়েছে পুলিশ।

৯ ঘণ্টা আগে

‘খালেদা জিয়া আজীবন আপসহীন থেকে রাজনীতির অনন্য দৃষ্টান্ত গড়েছেন’

১১ ঘণ্টা আগে

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’র তকমা পাওয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর গত বছরের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। ওই দিন ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০

১ দিন আগে

শোকাবহ ১৫ আগস্ট আজ

৫১ বছর আগের সে রাতে শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য এবং নিকটাত্মীয় ২৬ জনকে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার বোনকে নিয়ে এখন ভারতে অবস্থান কর

১ দিন আগে