আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না: ডা. শফিকুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৫: ০০
শনিবার দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচার সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কারো রক্তচক্ষুকে ভয় করি না, ভয় করি শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার এস এম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১০ দলীয় জোট আয়োজিত নির্বাচনি প্রচার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশে কোনো আধিপত্যবাদের ছায়া দেখতে চাই না। তবে বিশ্বের সব সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই এবং প্রতিবেশীদের প্রতিবেশী হিসেবেই দেখতে চাই। আমরা কারো ওপর খবরদারি করতে চাই না, আবার ৫৬ হাজার বর্গমাইলের ওপর কেউ খবরদারি করুক, তাও দেখতে চাই না।

তিনি বলেন, আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলের মরা নদীগুলোর ওপর বিশেষভাবে নজর দেওয়া হবে। নদীর জীবন ফিরে এলে নর্থ বেঙ্গলের জীবনও ফিরে আসবে, ইনশাআল্লাহ।

'১০ দলীয় জোটের লক্ষ্য গোটা নর্থ বেঙ্গলকে একটি কৃষিভিত্তিক রাজধানীতে রূপান্তর করা। এখানকার মানুষ আসমানের আপেল খাওয়ার দাবি করে না। তারা কঠোর পরিশ্রম করে সহজ-সরল জীবনযাপনেই তুষ্ট। তাদের পরিশ্রম করার ন্যায্য জায়গাটুকু তৈরি করে দিতে হবে,'— বলেন জামায়াত আমির।

সমাবেশে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, 'হ্যাঁ' ভোটের পক্ষে জোয়ার তুলতে হবে। সেই 'হ্যাঁ' ভোটের জোয়ারে অতীতের বস্তাপচা রাষ্ট্রব্যবস্থা যেন ভেসে যায়।

সমাবেশের শেষ পর্যায়ে ১০ দলীয় সমন্বয়ের পক্ষ থেকে গাইবান্ধার পাঁচটি আসনের প্রার্থীদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দেওয়া হয়। এ সময় বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের জানমাল দিয়ে মাঠে কাজ করার আহ্বান জানানো হয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে

১ দিন আগে

‘বন্ধু’ ডেকে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে— ভারতের সমালোচনায় চিফ হুইপ

নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”

১ দিন আগে

দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু

৩ দিন আগে

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

৩ দিন আগে
Advertisement