প্রতিবেদক, রাজনীতি ডটকম

সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে বক্তৃতা করতে করতেই মঞ্চে ঢলে পড়েন জামায়াতে ইসালামীর আমির ডা. শফিকুর রহমান। পরে একাধিকবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। শেষ পর্যন্ত বসেই বক্তৃতা শেষ করেন তিনি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে জামায়াতের এই মহাসমাবেশ। দলটির আমির বিকেল সোয়া ৫টার দিকে বক্তৃতা শুরু করেন।
শফিকুর রহমান বলেন, ‘একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে।’
এ কথা বলতে বলতেই মঞ্চে বসে পড়েন জামায়াতের আমির। কিছুক্ষণ পর একবার দাঁড়িয়ে বক্তৃতা করার চেষ্টা করে আবারও বসে পড়েন। শেষ পর্যন্ত মঞ্চে বসেই তিনি বক্তৃতা শেষ করেন।
এ সময় মঞ্চে থাকা নেতাদের শফিকুর রহমানকে বাতাস করতে দেখা যায়। একজন ডাক্তারকে তার রক্তচাপ পরিমাপ করতে দেখা যায়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে জামায়াত নেতাদের মন্তব্য পায়নি রাজনীতি ডটকম। তবে শেষ পর্যন্ত উঠতে না পারলেও বসে বক্তৃতা শেষ করেন তিনি।
সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পীগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে।

বিরোধী দলের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি আরও বলেন, "বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চায়। শেখ হাসিনা যেভাবে অতীতে টানা হরতাল দিয়ে মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসে দেশের ১২টা বাজিয়ে দিয়েছিল, তারা ভাবছে সেই পথেই সুবিধা পাবে। তারা মনে করছে আন্দোলন করলে বিএনপি, তারেক রহমান কিংবা মন্
২১ ঘণ্টা আগে
নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংসদীয় দুটি কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় বিরোধী দলের পক্ষ থেকে নতুন দুই সদস্যের নাম প্রস্তাব করা হয়।
১ দিন আগে
সরকার বলছে, এসব দায়িত্ব দেওয়ার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান বা অন্য কোনো সাংবিধানিক কিংবা আইনি সংস্থার আইনি ক্ষমতা খর্ব হবে না।
২ দিন আগে
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর সম্পূরক প্রশ্ন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। হাসনাত তার বক্তব্যে প্রশ্ন রেখেছেন, নাকি রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন— তা বুঝতে পারেননি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এটা প্রশ্ন না পল্টনের বক্তৃতা; বুঝতে পারিন
২ দিন আগে