জনগণ এই দেশের ভবিষ্যত রাজনীতি নির্ধারণ করবে: জোনায়েদ সাকি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান লড়াই স্বাধীনতা যুদ্ধের পরে গুরুত্বপূর্ণ লড়াই বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি।

রোববার থেকে শুরু হওয়া চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধের সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চলমান গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইস্যুতে বাংলাদের মানুষ পৃথিবীর প্রতিটি দেশের ভূমিকা পর্যবেক্ষণ করছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায় এবং গণতান্ত্রিক বিশ্বকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহনমূলক নির্বাচন, যে নির্বাচনে মানুষ ভোট দেবে, তার ভোটের ভিত্তিতে ফলাফল হবে এবং বিজয়ীদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। এই হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, তার বিরুদ্ধে দাঁড়াবেন না।’

সাকি বলেন, ‘বাংলাদেশের মানুষ কারো কাছে মাথানত করে না। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে আপনারা যদি মনে করেন, এই দেশে আপনাদের বন্ধুত্ব সু-সম্পর্ক রেখে এই দেশকে আপনাদের মতো কবজা করে রাখবেন বাংলাদেশের মানুষ তা মানবে না।’

গণতন্ত্র মঞ্চের এই নেতা আরও বলেন, ‘যদি আওয়ামী লীগ বাংলাদেশকে বিকিয়ে দিতে চায়, তা বাংলাদেশের মানুষ মানবে না। সুতরাং গণতান্ত্রিক বিশ্বের প্রতি আমাদের আহ্বান, জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে যাবেন না। এই দেশের মানুষ এই দেশের ভবিষ্যত রাজনীতি নির্ধারণ করবে। কিন্তু আপনারাও অনেকে এ কথা বলছেন, তার আড়ালে যদি অন্য মতলব থাকে, এই সরকারকে টিকিয়ে রাখার পাঁয়তারা থাকে, জনগণের বুঝতে তা বেশি দেরি হবে না। এবং জনগণের অবস্থান নিতেও দেরি হবে না।’

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান বাবলুসহ আরো অনেকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিমন্ত্রী শাহে আলমকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ

রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

২ দিন আগে

জামায়াত-এনসিপিকে হারানোর ষড়যন্ত্রে জড়িত ছিল ইন্টেরিমও— অভিযোগ শফিকুরের

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

২ দিন আগে

এনসিপির সমাবেশে হামলার নিন্দা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, দোষীদের গ্রেপ্তার দাবি

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ককটেল হামলা এবং কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে স্থানীয় প্রশাসন এ হামলার দায় এড়াতে পারে না উল্লেখ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে দলটি।

৩ দিন আগে

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে