প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচন ও গণভোট ভিন্ন ভিন্ন দিনে আয়োজনের দাবি থেকে জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামি দল সরে এসেছে। দলগুলো এখন গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে কাজ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাতে আট ইসলামী দলের লিয়াজোঁ কমিটির এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আব্দুল কাদের জানান, বৃহত্তর রাজনৈতিক স্বার্থে নির্বাচনের দিনেই গণভোট আয়োজনের সিদ্ধান্ত তারা মেনে নিয়েছেন।
এর আগে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের তীব্র বিরোধিতা করে আসছিল জামায়াতে ইসলামীসহ আট দল। আলাদা আলাদা দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনসহ পাঁচ দাবিতে তারা গত কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছে। সারা দেশে বিক্ষোভ ছাড়াও ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে সমাবেশও করেছে দলগুলো।
তবে এর মধ্যেই প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন। সে অনুযায়ী নির্বাচন কমিশনকে চিঠিও দেয় সরকার। নির্বাচন কমিশনও একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনের সব প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।
খেলাফত মজলিস নেতা আব্দুল কাদের বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে ডিসেম্বর মাসব্যাপী প্রচারের কাজ করবে সবগুলো দল। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন মেনে নিলেও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট অপরাধীদের বিচার ও ফ্যাসিবাদের সহযোগী রাজনৈতিক দলগুলোর ওপর নিষেধাজ্ঞার দাবি বহাল রয়েছে।
জামায়াতে ইসলামী ছাড়া এ জোটের অন্য দলগুলো হলো— ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নেজামে ইসলাম পার্টি, ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন।
এদিকে আট দলের এই জোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ওয়ান বক্স পলিসি’তে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এ নীতিতে দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে এক আসনে জোটের পক্ষে একজনই প্রার্থী দেওয়া হবে।
আবদুল কাদের বলেন, এক আসনে আট দলের মনোনীত একজন প্রার্থী থাকবেন। তারা হবেন ইসলামী ঐক্যের প্রার্থী। আগামীকাল (মঙ্গলবার) থেকেই প্রার্থী বাছাই ও চূড়ান্ত করার কাজ শুরু হবে।
জামায়াতে ইসলামীর লিয়োজোঁ কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আজাদ বলেন, জোটের পক্ষ থেকে নির্বাচনসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে ‘ওয়ান বক্স পলিসি’ বা সমঝোতার ভিত্তিতে এক আসনে এক প্রার্থী দেওয়া। এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে পারব বলে আশা করছি।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১৩ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে