৫ দাবিতে ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ ঘোষণা ৮ দলের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ ৫ দফা দাবিতে আগামী ১১ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে আন্দোলনরত ৮ দলীয় জোট।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

গোলাম পরওয়ার জানান, স্মারকলিপি গ্রহণের দায়িত্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক থাকলেও ৮ দলের পক্ষ থেকে সরাসরি প্রধান উপদেষ্টার কাছেই স্মারকলিপি দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে প্রধান উপদেষ্টার নির্দেশে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান স্মারকলিপিটি গ্রহণ করেন।

তিনি বলেন, “আমরা শিল্প উপদেষ্টা আদিলুর রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এবং আমাদের ৫ দফা দাবি তুলে ধরেছি। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।”

গোলাম পরওয়ার আরও বলেন, “উপদেষ্টা আমাদের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।”

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “১১ তারিখের আগে আমাদের দাবিগুলোতে ইতিবাচক সিদ্ধান্ত না এলে ঢাকার পরিস্থিতি ভিন্ন রূপ নেবে। লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামবে।”

প্রেস ব্রিফিংয়ে ৮ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিশের নেতৃবৃন্দ উল্লেখযোগ্য।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে