দেশে উদারপন্থি গণতন্ত্র চাই: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৪: ৪৯
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় সালন্দর ইউনিয়নে বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আপনাদের জন্য এর আগেও কাজ করেছি। সংসদেও কাজ করেছি। নতুন করে পরিচয় দেবার কিছু নেই। আমাদের পরিবারকে আপনি চেনেন, আমানতের খেয়ানত করবো না। সমস্যাগুলোর স্থায়ী সমাধান দেব।'

তিনি আরও বলেন, 'বিএনপি সরকার গঠনের পর কৃষকরা সহজেই সার পাবেন এবং সার সংকট থাকবে না। পরিবারে মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে তারা ন্যায্য মূল্যে নিত্যপণ্য কিনতে পারবেন এবং চিকিৎসা সেবা পাবেন।'

মির্জা ফখরুল যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, 'অতীতে যেমন কাজ করেছি, ভবিষ্যতেও তেমন কাজ করব। আমরা নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবো। তারেক রহমান সঠিকভাবে নেতৃত্ব দিতে সক্ষম।'

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদ নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি টাকা

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ২২৭টি আসনে প্রার্থী দেয়। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দুই শতাধিক আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারে।

২ দিন আগে

সীমান্তে ‘হত্যা’ বাড়লে লংমার্চের হুঁশিয়ারি দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধ করা যায়। ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে।’

২ দিন আগে

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা ঠেকানো যেত: নাহিদ

নাহিদ বলেন, আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে। তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি তখন আলেমদের পাশে দাঁড়াতে পারেনি।

২ দিন আগে

হামে শিশুমৃত্যুতে ইউনূস সরকারকে দায়ী করে সিপিবির আল্টিমেটাম

তিনি অভিযোগ করে বলেন, স্বাস্থ্য খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় টিকা কেনা হয়নি। জনগণের জীবন রক্ষার চেয়ে সরকার অন্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত ছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণেই সময়মতো ইউনিসেফের টিকা সংগ্রহ করা হয়নি।

২ দিন আগে