অহংকার ও দম্ভ আল্লাহ পছন্দ করেন না: জামায়াতকে নজরুল ইসলাম খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জামায়াতে ইসলামী বাংলাদেশের কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্যের কড়া সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অহংকার ও দম্ভ আল্লাহ কখনোই পছন্দ করেন না। ঢাকায় কোনো আসন কাউকে দেওয়া হবে না—এ ধরনের বক্তব্য আসলে অহংকারেরই বহিঃপ্রকাশ।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের নেতারা প্রকাশ্যে বলছেন, ঢাকায় একটি আসনও কাউকে দেওয়া হবে না। তিনি প্রশ্ন তুলে বলেন, ‘সিট দেওয়ার মালিকটা কে? মালিক তো আল্লাহ। কার ক্ষমতায় কেউ বলে দেয়, ঢাকায় আর কোনো আসন কাউকে দেওয়া হবে না?’ তিনি আরও বলেন, নির্বাচন একটি অনিশ্চিত প্রক্রিয়া। আল্লাহ যাকে সাহায্য করবেন, জনগণ তাকেই সমর্থন দেবে এবং তিনিই নির্বাচিত হবেন।

নিজেদের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা ১৯৯১ সালে ঢাকার সব আসন পেয়েছিলাম। কিন্তু আমরা কখনো বলিনি, অন্য কেউ কোনো আসন পাবে না। পেতেই পারে। এটা অসম্ভব কিছু নয়।’ এমন বক্তব্য দিয়ে তিনি সতর্ক করে বলেন, এ ধরনের কথা বলা শুধু অহংকারই নয়, বরং ঈমানের পরীক্ষাও হয়ে যেতে পারে।

ঢাকা মহানগরসহ অতীত নির্বাচনী ইতিহাসের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ‘জীবনে কোনোদিন ঢাকায় কিংবা আশপাশে কোনো আসন না পেয়ে এমন দাবি করা কি দম্ভ নয়?’ এসব বক্তব্য কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য বলা হলেও তা দায়িত্বশীল আচরণ নয় বলে মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী কোনো বাংলাদেশি নাগরিক বিদেশি নাগরিকত্ব পরিত্যাগ করলে নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই। কোথাও বলা হয়নি, সেই পরিত্যাগ বিদেশি রাষ্ট্র গ্রহণ করল কি না—এ বিষয়টি শর্ত হিসেবে আরোপ করতে হবে। একইভাবে আরপিও অনুযায়ী হলফনামায় শুধু দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করা হয়েছে কি না, সেটিই জানতে চাওয়া হয়েছে।

পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক নিয়ে অভিযোগের প্রসঙ্গ তুলে নজরুল ইসলাম খান বলেন, শুরুতে দাঁড়িপাল্লা, শাপলা কলি ও হাতপাখা প্রতীক দেওয়া হলেও ধানের শীষ এমন স্থানে রাখা হয়েছে, যেখানে ব্যালট ভাঁজ করলে তা আড়ালে পড়ে যায়। বিষয়টি নির্বাচন কমিশনে জানালে তারা দায় স্বীকার না করে বলেন, এটি দপ্তরের লোকজনের ভুলে হয়েছে।

দেশের উন্নয়ন প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সংকট ও দুর্যোগের সময় এ দেশের মানুষ বারবার জিয়া পরিবারকে পাশে পেয়েছে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং বর্তমানে তারেক রহমানের ওপর জনগণ আস্থা রেখেছে। তিনি বলেন, ‘দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে এবারও সেই আস্থার জায়গা থেকেই চেষ্টা করতে হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর হামলা: কর্মীদের ‘সম্পৃক্ততা’ পেলে ‘ব্যবস্থা’ নেবে জামায়াত

ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।

৫ দিন আগে

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৫ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৫ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৫ দিন আগে