প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে এবারও ডাক পায়নি জাতীয় পার্টি

নিউজ ডেস্ক
আপডেট : ১৯ অক্টোবর ২০২৪, ১৬: ০৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস আজ শনিবার বিকেলে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফায় সংলাপে বসলেও এবারও ডাক পায়নি জাতীয় পার্টি। বিকেল ৩টায় হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় এই সংলাপ শুরু হবে।

এ সংলাপে আমন্ত্রণ পাওয়া দলগুলো হচ্ছে- গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, বিজেপি, লেবার পার্টি।

আমন্ত্রিত দলগুলোর নেতারা জানিয়েছেন, রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন। পাশাপাশি আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে দেশে ফিরিয়ে আনতেও ইউনূস সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হবে।

এর আগে গত ৫ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বতী সরকারের তৃতীয় দফায় সংলাপ হয়। ওই সংলাপে বসার আগে জুলাই-আগস্টে আন্দোলনে ছাত্রনেতৃত্বের পক্ষ থেকে জাতীয় পার্টিকে না ডাকার দাবি জানানো হয়।

ফলে ওই সংলাপে ডাক পায়নি জাতীয় পার্টি। তবে এবারের সংলাপে ডাক পাওয়ার অপেক্ষায় ছিলেন বলে জাপা নেতা জানিয়েছেন। যদিও শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদের সংলাপে আমন্ত্রণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি।

জানতে চাইলে ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘আমরা আগামী জুনের মধ্যে নির্বাচনের প্রস্তাব দেব প্রধান উপদেষ্টার কাছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

১৬ ঘণ্টা আগে

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

১৬ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

১৬ ঘণ্টা আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

১৭ ঘণ্টা আগে