পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) নতুন নিয়োগ পাওয়া কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগ উঠায় ছয়জন সদস্যের নিয়োগ বাতিল করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

যাদের নিয়োগ বাতিল করা হয়েছে, তারা হলেন অধ্যাপক শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ এফ জগলুল আহমেদ, মো. মিজানুর রহমান, শাব্বির আহ্‌মদ চৌধুরী ও অধ্যাপক সৈয়দা শাহিনা সোবহান।

গত ২ জানুয়ারি এই ছয়জনকে নিয়োগ দেয় পিএসসি। এরপর নতুন নিয়োগ পাওয়া কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী সরকারের ঘনিষ্ঠতার অভিযোগের সমালোচনা শুরু হয়। ৯ জানুয়ারি এই ছয়জনের শপথ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৮ জানুয়ারি সুপ্রিম কোর্টের আদেশে শপথ স্থগিত রাখা হয়। আজ তাদের নিযোগ বাতিলের ঘোষণা এলো।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ে শপথ স্থগিত চেয়ে ৮ জানুয়ারি চিঠি পাঠায় পিএসসি। পরে পিএসসির অনুরোধের প্রেক্ষিতে নতুন সদস্যদের শপথ স্থগিত করেন সুপ্রিমকোর্ট।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের প্রধানেরা পদত্যাগ করেন আবার কাউকে সরিয়েও দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত বছরের ৮ অক্টোবর পিএসসির ওই সময়ের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন পদত্যাগ করেন। তিনি পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পিএসসির চেয়ারম্যানের পাশাপাশি কমিশনের ১২ সদস্যও ওই দিন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এর পরদিন পিএসসির চেয়ারম্যান ও সভাপতি হিসেবে অধ্যাপক মোবাশ্বের মোনেমকে নিয়োগ দেয় সরকার। একই সঙ্গে পিএসসির চার সদস্যকে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন নূরুল কাদির, মো. আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্যা ও মো. নাজমুল আমীন মজুমদার।

পরে আরও পাঁচজনকে নিয়োগ দেওয়া হয়। এই সদস্যরা হলেন- চৌধুরী সায়মা ফেরদৌস, এম সোহেল রহমান, মো. জহিরুল ইসলাম, মোহাম্মদ জামাল উদ্দিন এবং এ এস এম গোলাম হাফিজ।

এরপর গত ২ জানুয়ারি আরও ছয়জনকে নিয়োগ দেয় পিএসসি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

‘দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’

১ দিন আগে

দলের নাম ভাঙিয়ে চলা লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

১ দিন আগে

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

২ দিন আগে