জরুরি বৈঠকে বসছে জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশের এককভাবে নির্বাচনের ঘোষণার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর নীতিনির্ধারণী ফোরাম।

আজ শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

আসন সমঝোতায় ফাঁকা রাখা ৪৭টি আসনের ভবিষ্যৎ এবং ইসলামী আন্দোলনকে জোটে ফেরানোর কৌশল নির্ধারণই এই বৈঠকের মূল লক্ষ্য।

এতে নির্বাহী পরিষদের সদস্যদের পাশাপাশি আসন সমঝোতার দায়িত্বে থাকা নেতারা অংশ নেবেন। বৈঠক শেষে ১০ দলের লিঁয়াজো কমিটির পৃথক বৈঠকেরও কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১০ দল ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয়। সে সময় জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সঙ্গে আলোচনা চলমান রয়েছে।

তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৬৮ আসনে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয়। পাশাপাশি বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথাও জানানো হয়।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গেও বৈঠকে বসতে পারে ১০ দলের নেতারা। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত দলটিকে ১১ দলীয় জোটে রাখার চেষ্টা চালানো হবে। সে প্রচেষ্টা ব্যর্থ হলে ফাঁকা থাকা ৪৭ আসনে পরবর্তী সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে ১০ দল।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২০ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২০ ঘণ্টা আগে

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

২১ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১ দিন আগে