ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাংলাদেশে অধিকাংশ দলের নেতারাই গণতন্ত্রের কথা বলে। কিন্তু নিজ দলে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত করেছে। আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার উদাহরণ। তিনি সারাক্ষণ মুখে গণতন্ত্রের কথা বলেন। কিন্তু নিজে দল পরিচালনা করেন স্বৈরতান্ত্রিক কায়দায়। নিজেকে তিনি দাবি করেন, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ রাজনৈতিক নেতা।
গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন তিনি।
ব্যারিস্টার আনিসুল ইসলাম আরও বলেন, একটা আন্দোলন করা অনেকটা সহজ। কিন্তু একটা সফল আন্দোলনের পর গঠনমূলক পলিসি নিয়ে দেশকে নেতৃত্ব দেওয়া কঠিন। কয়েকজন লোক মিলে একটি বাড়ি দ্রুত ভাঙতে পারবে। কিন্তু একটি বাড়ি নির্মাণ করতে দক্ষ প্রকৌশলী দরকার।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, "জি এম কাদের স্বৈরতান্ত্রিক কায়দায় আমাদের সিনিয়র নেতাদের বহিষ্কার করেছিল। কিন্তু মহামান্য আদালতের রায়ের মধ্য দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। আর স্বৈরতান্ত্রিক সিস্টেমের পরাজয় হয়েছে। এখন থেকে জাতীয় পার্টিতে কোন কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্রের স্থান নেই।"
"জাতীয় পার্টির তৃণমূলের লক্ষ লক্ষ নেতাকর্মী স্বৈরতান্ত্রিক সিস্টেমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমরা যেমন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই, তার আগে নিজ দলে স্বৈরতন্ত্রের কবর রচনা করে গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠিত করতে চাই," আরও বলেন তিনি।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, দেশে প্রতিদিন খুন, ধর্ষণ ও চাঁদাবাজির মহোৎসব চলছে। এর মধ্যে চলছে রাজনৈতিক অস্থিরতা। দেশের সাধারণ মানুষ আজ দিশেহারা। মানুষের জান-মালের নিরাপত্তা নাই। সাধারণ মানুষকে আশা-ভরসা দেয়ার মতো রাজনৈতিক দল একমাত্র জাতীয় পার্টি।
"আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর ঐক্য করে জাতীয় পার্টিকে পরিচালিত করব। আমরা কোনো একক নেতৃত্বে বিশ্বাসী নই। আগামী দিনে পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টি পরিচালিত হবে যৌথ নেতৃত্বের মধ্য দিয়ে, যেখানে থাকবে তৃণমূলের মতামতের প্রাধান্য," যোগ করেন তিনি।
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো- চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী ফিরোজ রশীদ, সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, নাসরিন জাহান রত্না, লিয়াকত হোসেন খোকা, এটিইউ তাজ রহমান, শফিকুল ইসলাম সেন্টু, নাজমা আকতার, মোস্তফা আল মাহমুদ, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, মাসরুর মাওলা, চেয়ারম্যানের উপদেষ্টা সরদার শাহজাহান, ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, যুগ্ম মহাসচিব মো. বেলাল হোসেন, ফখরুল আহসান শাহজাদা, ধর্মবিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম সম্পাদক শরফুদ্দিন আহমেদ শিপু, মাসুক রহমান, শাহনাজ পারভীন ও মাসুম।
সভায় উপস্থিত ছিলেন সাবেক সংসদ নূরুল ইসলাম মিলন, চেয়ারম্যানের উপদেষ্টা নাজনিন সলতানা, ভাইস-চেয়ারম্যান আমানত হোসেন আমানত, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তোতা, যুগ্ম সম্পাদক মাসুক রহমান, কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান,তাসলিমা আকবর রুনা, জিয়া উর রহমান বিপুল, মিজানুর রহমান দুলাল, অ্যাডভোকেট বায়েজিদসহ বিভিন্ন স্তরের নেতারা।

ফখরুলের বিদায়ে বিএনপির মহাসচিবের পদটি শূন্য হচ্ছে। এখন প্রশ্ন, তার জায়গায় কে আসছেন? আপাতত ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন, সেই সিদ্ধান্তও হয়নি। তবে দলের গঠনতন্ত্র ও প্রচলিত রেওয়াজ অনুযায়ী জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি।
৬ ঘণ্টা আগে
‘ঘোষণা ও বিবৃতিসহ’ বিএনপি মনোনীত প্রার্থীর সই, প্রস্তাবক ও সমর্থকের নাম, ঠিকানা, সই সম্বলিত মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সংসদের দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলামই রাষ্ট্রপতি হচ্ছেন, বাকি কেবল আনুষ্ঠানিকতার।
৭ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হয়ে স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে দলের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
৯ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বিএনপির উচ্চ পর্যায়ের বৈঠকে মির্জা ফখরুল ইসলামকে দলের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করেন তারেক রহমান। দুপুর সাড়ে ১২টায় এ বৈঠক শুরু হয়।
৯ ঘণ্টা আগে