ডেস্ক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা স্কুলের সিলেবাস ঢেলে সাজাতে চাই। সেখানে খেলাধুলা ও দ্বিতীয়-তৃতীয় ভাষা অন্তর্ভুক্ত থাকবে। পরীক্ষায় এসব বিষয়ের জন্য আলাদা নাম্বার থাকবে। তার মানে খেলাধুলা তাকে করতেই হবে।
রোববার (১৮ মে) পশ্চিম লন্ডনের একটি পাঁচ তারকা হোটেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আমরা সরকারের কাছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছি। আমাদের বহু নেতাকর্মী এ দাবিতে জীবন দিয়েছে। আমরা এমন একটি রাজনৈতিক সরকার গঠন করতে চাই, যারা মানুষের কল্যাণে কাজ করবে ।
তিনি বলেন, বর্তমানে দেশের ৪টি বিভাগে বিকেএসপি রয়েছে। আমরা সরকার গঠন করলে প্রতিটি বিভাগে একটি করে বিকেএসপি প্রতিষ্ঠা করব, যাতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয়। যারা খেলাধুলার মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে, তাদের সব দায়-দায়িত্ব রাষ্ট্র নেবে।
তিনি বলেন, ঢাকা শহরে ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ তৈরি করার পরিকল্পনা আছে। অন্তত দুটি ওয়ার্ডের মাঝে তিন থেকে চার বিঘা জমি নিয়ে মাঠ গড়ে তোলা হবে, যেখানে বাচ্চারা খেলবে এবং মুরুব্বিরা হাঁটবে। মানুষ সেখানে বুক ভরে শ্বাস নিতে পারবে। এমন একটি চিন্তা আমাদের আছে।
তিনি বলেন, গণতন্ত্রে মতের পার্থক্য থাকতেই পারে। তবে দেশের উন্নয়ন, মানুষের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মীর শাহে আলম, ড্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহমুদ আহমেদ শামীমসহ আরও অনেকে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে