প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ২ সপ্তাহ পর দলটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়ক মীর আরশাদুল হক আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।
এ দিন দুপুর ২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপির এই সাবেক নেতা। এরপর তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাত থেকে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন।
এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ ডিসেম্বর মীর আরশাদুল হক নিজের ফেসবুকে এক পোস্টে এনসিপির সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে নির্বাচন থেকেও সরে দাঁড়ান।
পদত্যাগের কারণ হিসেবে তিনি ওই পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এনসিপি ব্যর্থ হয়েছে এবং দলটি বর্তমানে ‘ভুল পথে’ পরিচালিত হচ্ছে। তিনি বলেন, ‘যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই।’
ফেসবুক পোস্টে এনসিপির এই সাবেক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, অন্যান্য দল যখন ধর্ম ও পপুলিজমকে পুঁজি করছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশ নিয়ে একটি ‘ক্লিয়ার ভিশন’ জাতির সামনে তুলে ধরেছেন। তারেক রহমানের এই ‘স্মার্ট অ্যাপ্রোচ’-এ আকৃষ্ট হয়েই তিনি বিএনপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।
এ ছাড়া তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পপুলিজম বা হুজুগে প্রভাবিত না হয়ে দেশের সামগ্রিক স্বার্থে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সবার এগিয়ে আসা উচিত।’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১ দিন আগে