মিয়ানমারের গুলি কীসের আলামত, প্রশ্ন গয়েশ্বরের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গয়েশ্বর চন্দ্র রায়। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মিয়ানমারের মতো দেশ আমাদের দেশে গুলি করে হতাহত করে। এসব কীসের আলামত? চীনের সঙ্গে এত বন্ধুত্ব, মিয়ানমার চীনের লালিত দেশ। সেই দেশ থেকে গুলি আসে- এটা নতুন কোনো খেলা কিনা? জানি না আমি বুঝতেছি না। আজকে রাখাইন থেকে সৈনিক পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়- এটা কীসের লক্ষণ? আপনারা কি যুদ্ধ যুদ্ধ খেলবেন? আবার কী বলবেন দেশ বাঁচাতে হবে? আর আপনার কাজ আপনি করবেন?

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে নারী সমাজের অপমানের শেষ কোথায়? শীর্ষক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সরকারকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, সীমান্তে এ পর্যন্ত আমার দেশের ৭০০ মানুষকে হত্যা করা হল। একটিরও প্রতিবাদ করা হয়নি। হাতে লাঠি ও হারিকেন দিয়ে সীমান্তে বসিয়ে রাখেন। আমার দেশের মানুষকে গুলি করে মারা হবে, প্রতিবাদ করতে পারবে না। তাহলে তাঁদের বসিয়ে রেখে লাভ কী? অথচ যখন বিডিআর ছিল, তখন বিএসএফ’র হাঁটু কাঁপতো। একটা গুলি করলে দশটা পাল্টাগুলি ফেরত দিতো তাঁরা। কিন্তু পিলখানায় সেনাবাহিনীর চৌকস ৫৭ জন অফিসারকে হত্যা করা হয়। আপনি প্রতিটি অপকর্ম করে পার পেয়ে যান। দেশ নিয়ে যত খেলা খেলছেন, আমার মনে হয় আপনার সকল অপকর্মের জবাব একদিনে একবারে দিতে হবে।

পুলিশ নির্যাতনে বডিবিল্ডার ফারুক হত্যা প্রসঙ্গে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, এ জন্য কী আপনার সোনার ছেলেদের পোশাক দেওয়া হয়?

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আওয়ামী লীগের হাতে নিরাপদ নয় উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ফরিদপুর ও ঝিনাইদহে সরেজমিনে দেখে এসেছেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী। এসব এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নৌকায় ভোট না দিয়ে ঈগল প্রতীকে ভোট দিয়েছেন। এ কারণে তাঁদের ওপর আওয়ামী লীগ নির্যাতন করেছে।

সমাবেশে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে ছাত্রলীগ, সারা দেশে নারী নির্যাতন করছে, একটি কলঙ্কিত জাতি প্রতিষ্ঠিত করছে। এই অবস্থায় কোথায় আমাদের সেই ছাত্র সমাজ? আপনারা জেগে উঠুন।

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা শিরিন সুলতানা, তাইফুল ইসলাম টিপু, রাশেদা বেগম হীরা, নিলোফার চৌধুরী মনি, আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, আরিফা সুলতানা পাপন, নাদিয়া পাপন ও যুবদলের পার্থ দেব মণ্ডল প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে