প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এসেছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার তিন দিনের মাথায় তিনি এ কার্যালয়ে আসেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার পর তারেক রহমান গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছান। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
২০০৮ সালের সংসদ নির্বাচনের আগে কারাগার থেকে মুক্তির পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের কার্যক্রম শুরু হলেও চিকিৎসার কারণে তখন থেকেই যুক্তরাজ্যে অবস্থান করছিলেন তারেক রহমান। ফলে এতদিন তিনি এই কার্যালয়ে আসতে পারেননি।
গত বৃহস্পতিবার দুপুরে ১৭ বছর পর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় দলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
দেশে ফেরার পর তিনি দুই দফায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মাকে দেখেন। পাশাপাশি তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া তিনি তার ছোট ভাই আরাফাত রহমান কোকো, শহীদ শরিফ ওসমান হাদি, শ্বশুরসহ পিলখানা ট্রাজেডিতে নিহত ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন। ধানমন্ডিতে শ্বশুরের বাসায়ও যান তারেক রহমান।

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।
২ দিন আগে
শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।
২ দিন আগে
নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।
২ দিন আগে