প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়ক সরকারের মুডে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, ‘দেশে-বিদেশে সবাই এখন একটাই প্রশ্ন করছে বাংলাদেশে নির্বাচন কবে হবে? নির্বাচিত সরকার ছাড়া ১৫ মাস ধরে দেশ চলছে, যা অস্থিতিশীলতা সৃষ্টি করছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে দেশে কোথাও কোনো জবাবদিহিতা নেই। সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন সবখানেই জবাবদিহির ঘাটতি স্পষ্ট। সরকারের কাছে জনগণের কোনো প্রত্যাশা নেই, কারণ তাদের ম্যান্ডেট নেই।’
বিএনপির এই নেতা মনে করেন, যত দ্রুত সম্ভব জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। তিনি বলেন, ‘নির্বাচিত সরকার না থাকায় সব ক্ষেত্রেই চাপ সৃষ্টি হয়েছে। যাদের যাওয়ার কথা, তারা এখনো পদে বহাল।’
নির্বাচনের স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, ‘নিরপেক্ষতাই নির্বাচনের প্রথম শর্ত। নিরপেক্ষতা না থাকলে অপশক্তি শক্তিশালী হয়, ধোঁয়াশা রেখে কোনো নির্বাচন সম্ভব নয়।’
আমীর খসরু আরও বলেন, ‘সরকারের কিছু ব্যক্তি নিয়োগ ও পদায়নে রাজনৈতিক প্রভাব খাটাচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তারা দায়িত্বে থাকলে অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারবে না।’
তিনি সতর্ক করে বলেন, ‘বর্তমান সরকারের এখন কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়; বরং দৈনন্দিন প্রশাসনিক কাজে মনোযোগী থাকা উচিত। বড় সিদ্ধান্ত নিলে প্রশ্ন উঠবে।’
বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা রাস্তায় নেমে বিশৃঙ্খলা করতে চাই না। বিএনপি গণতান্ত্রিক পরিবর্তনের পথেই বিশ্বাসী। যারা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা গণতন্ত্রের বিপক্ষে যাচ্ছে।’
তিনি আরও যোগ করেন, ‘শান্তিপূর্ণ পরিবর্তনই বিএনপির লক্ষ্য। তবে সরকারের ভেতরের কিছু ব্যক্তির কারণে পরিস্থিতি বিঘ্নিত হলে সেটি সরকারেরই ক্ষতি ডেকে আনবে। তাই অন্তর্বর্তী সরকারকে এখন থেকেই তত্ত্বাবধায়কের মুডে যেতে হবে।’
দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বিদেশি হস্তক্ষেপ বরদাশত করা হবে না।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে