প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ গরিব দেশ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশে সম্পদের কোনো অভাব নেই। কিন্তু সৎ নেতৃত্ব ও সৎ নেতার অভাব রয়েছে। সৎ নেতৃত্ব থাকলে আজ দেশের করুণ অবস্থা হতো না। হাজার লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হতো না। গরিব দেশ থেকে তো এত টাকা পাচার হওয়ার কথা নয়। তাহলে এদেশ গরিব নয়।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ গাড়াগ্রাম ইউনিয়নের নতুন টেপারহাটে সম্প্রতি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজহারুল ইসলাম বলেন, আমাদের গরিব বানিয়ে রাখা হয়েছে। যদি সৎ নেতৃত্ব ক্ষমতায় থাকত এবং এ টাকা যদি সৎভাবে দেশের কল্যাণে ব্যয় করা হতো, তাহলে সিঙ্গাপুর নয়, সিঙ্গাপুরের চেয়ে আরও বড় দেশ হতে পারত বাংলাদেশ।
বাংলাদেশ স্বাধীনের ৫৪ বছর হলেও মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি উল্লেখ্য করে তিনি বলেন, জামায়াতে ইসলামী মানুষের ভাগ্যের পরিবর্তন চায়। আমরা ইসলামী শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম করতে চাই। শুধু আন্দোলন ও সংগ্রাম করে ইসলাম কায়েম হয় না। আমরা যদি জনগণের সমর্থন পেয়ে সরকার গঠন করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করব। এদেশের মানুষকে সুখ ও শান্তি দেওয়ার চেষ্টা করব। এতে শুধু মুসলিম ভাইয়েরা উপকৃত হবে না অমুসলিম ভাইয়েরাও উপকৃত হবে।
কিশোরগঞ্জ উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহর সভাপতিত্বে বক্তব্য দেন দলের রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, জেলা জামায়াতের আমির ও নীলফামারী-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, সৈয়দপুর উপজেলা জামায়াতের আমির ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ আব্দুল মুনতাকিম প্রমুখ।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে