প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘প্রবারণা পূর্ণিমা শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুষ্ঠান নয়, এটি একটি উৎসব। এই উৎসবে আজকে আমরা সবাই জমায়েত হয়েছি। এই উৎসব সবার জন্য। আমি আনন্দিত, চট্টগ্রামে আনন্দমুখর, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আপনারা প্রবারণা পূর্ণিমা পালন করছেন।
এটিই আমাদের দেশের স্বার্থকতা।’
সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের নন্দনকানে বৌদ্ধ মন্দির সড়কে সম্মিলিত প্রবারণা পূর্ণিমা উদযাপন পরিষদ আয়োজিত শুভ প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাচ্ছি। আগামীর বাংলাদেশে, আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেটা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে অনুপ্রেরণা নিয়ে যাচ্ছি।’
এদিকে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধবিহারে দিনভর চলছে পূজা, প্রার্থনা ও আলোকসজ্জার উৎসব। সকাল থেকেই ভক্তরা পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন নগরীর নন্দনকানন, কোতোয়ালি, পাহাড়তলী ও পটিয়া এলাকার বিহারগুলোতে। অহিংসা আর মঙ্গলের বারতা ছড়িয়ে আকাশে উড়ছে বর্ণিল ফানুস।
সোমবার সন্ধ্যায় নগরীর নন্দনকাননের বৌদ্ধমন্দিরে ফানুষ ওড়ানো হয়। বিকেলে থেকেই এ মন্দিরে হাজারো মানুষের সমাগম ঘটে। সন্ধ্যার পর ফানুস ওড়ানোর আয়োজন করা হয়।
প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে আত্মশুদ্ধি, সংযম ও দয়ার বার্তা নিয়ে আসে। দিনটি উপলক্ষে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ অংশ নিচ্ছেন পূজা, প্রার্থনা ও ধর্মীয় আলোচনায়। সন্ধ্যা নাগাদ আলোকসজ্জা ও প্রদীপ প্রজ্বালনে আলোকিত হয়ে উঠেছে নগরীর বিভিন্ন বিহার।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে