প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। সোমবার দুপুর ২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও তুরস্ক সফররত প্রতিনিধি দলের দুজন সদস্য।
বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে মুসলিম দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘ওআইসি’কে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জিয়াউর রহমানের সময় থেকেই। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার কথা আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ব্যাবসায়িক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। তুর্কি বিনিয়োগ বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তুর্কি-বাংলাদেশ চেম্বারকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। সবার মতো তুরস্কও নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে যৌথ ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তুরস্ক বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছে। সেই বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, সেটা আমাদের পক্ষ থেকে বলেছি।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে