প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। সোমবার বিকেল ৫টা ১১ মিনিটে মার্কিন দূতাবাস তাদের এক্স হ্যান্ডেলে পিটার হাস ও মঈন খানের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করে।
মার্কিন দূতাবাস জানায়, বিএনপি নেতা আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত। ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ তারা সাক্ষাৎ করেছেন এ তথ্য সঠিক। তবে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে সেটি আমি জানি না।
এদিকে বিএনপি নেতা মঈন খানের পক্ষ থেকে জানানো হয়েছে, পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এ সময় গণতন্ত্র, মানবাধিকার ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেশ দৌড়ঝাঁপ করেন পিটার হাস। সরকারি দলের শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। সবার উদ্দেশে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন মার্কিন এই কূটনীতিক। তবে, পিটার হাসের এমন দৌড়ঝাঁপ ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন শেষ হওয়ার পর এখন পর্যন্ত সরকারের একাধিক নতুন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে