‘জনগণের আকাঙ্খা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু নির্বাচন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র ও চক্রান্ত থেমে নেই। সে ব্যাপারে সজাগ থাকতে হবে। রাষ্ট্র মেরামতে সংস্কার প্রয়োজন তবে তা হতে হবে সংসদে। জনগণের আকাঙ্খা বাস্তবায়নে সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।’

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের মেহেদীবাগে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ানের দলীয় স্থগিতাদেশ প্রত্যাহারের পর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে আমীর খসরু মাহমুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

আমীর খসরু বলেন, ‘সকলের সমন্বিত প্রচেষ্টায় আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচার সরকারকে পরাজিত করেছি। বাংলাদেশ কে নিয়ে জনগণের যে প্রত্যাশা ও আকাঙ্খা সৃষ্টি হয়েছে তা বাস্তবায়নে প্রয়োজন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। বিএনপি সরকার গঠন করলে জনগণের প্রত্যাশাগুলো আমরা পূরণ করতে পারবো।’

তিনি বলেন,‘রাষ্ট্র মেরামতে সংস্কার প্রয়োজন তবে তা হতে হবে সংসদে। জনগণের আস্থা, সমর্থন ও মেন্ডেট নিয়ে। জনগণের নির্বাচিত সংসদ সে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। রাষ্ট্র মেরামতে অনেক আগেই আমরা ৩১দফা প্রস্তাবনা দিয়েছি। সে লক্ষ্যে আমরা কাজ করছি। জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি। নির্বাচিত সরকারের মাধ্যমে আমরা ৩১দফা বাস্তবায়ন করবো এবং জনগণের কাছে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করবো।’

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইসকান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, মঞ্জুর আলম মঞ্জু প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে