সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগে চলে না: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ইউট্যাব আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। ছবি: রাজনীতি ডটকম

জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টাকে দেওয়া সাংবিধানিক আদেশ জারির প্রস্তাবকে ‘আবেগতাড়িত’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, রাষ্ট্র আবেগের ওপর চলে না। সরকার এখানে শুধু প্রজ্ঞাপন জারি করতে পারে। সরকারের পক্ষে কেবিনেটের অনুমোদনে সংসদের অবর্তমানে (ইন অ্যাবসেন্স অব পার্লামেন্ট) প্রেসিডেন্ট সে আইনগুলো পাস করে থাকেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের বিষয়ে সব দল একমত হলেও প্রধান উপদেষ্টার কোন ধরনের আদেশের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে, তা নিয়ে মতপার্থক্য রয়েছে দলগুলোর। এর মধ্যে মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে অন্তর্বর্তী সরকারের একটি ‘সাংবিধানিক আদেশ’ জারির প্রস্তাব রয়েছে, যা সমর্থন করছে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আবারও এমন সাংবিধানিক আদেশের প্রস্তাব তুলে ধরা হয়েছে। বৈঠকের পর জামায়াত নেতারা ব্রিফিংয়ে জানান, এর মাধ্যমে জুলাই সনদ সংবিধানের মতো মর্যাদা পাবে।

বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমদ এ প্রস্তাবেরই সমালোচনা করলেন। পাশাপাশি তিনি কথা বলেন জুলাই সনদের গণভোট নিয়েও। বুধবারের ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো তাহের বলেন, বিএনপি শুরুতে গণভোট আয়োজনের বিষয়ে সম্মত ছিল না। জনগণের চাপে পড়ে তারা গণভোটের প্রস্তাবে রাজি হয়েছে। কিন্তু এখনো গণভোট নিয়ে ‘প্যাঁচ’ দিচ্ছে।

সালাহউদ্দিন আহমদ এ প্রসঙ্গে বলেন, গণভোটের প্রস্তাব বিএনপিই দিয়েছে। নির্বাচনের দিন গণভোট আয়োজনের কথা বলা হয়েছে। এ প্রস্তাবে দুটি রাজনৈতিক দল ছাড়া সবাই একমত হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বিশেষজ্ঞদের মতামত নিয়েই আমরা সিদ্ধান্ত নেব— জুলাই জাতীয় সনদের প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশন কীভাবে করা যায়। কারণ, যেভাবেই হোক, সেটি শেষ পর্যন্ত জনগণের গণভোটের মাধ্যমেই আইনি রূপ পাবে।

জামায়াতের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, গতকাল (বুধবার) একটি রাজনৈতিক দল বলেছে, জনমতের চাপে বিএনপি গণভোট মেনে নিয়েছে। রাজনীতিতে মনে মনে সুখ অনুভব করলে অসুবিধা নেই। আমরা সেটাকেও স্বাগত জানাই। কিন্তু আমরা তো শুরু থেকেই বলে আসছি, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হবে এবং ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটি সম্পন্ন হবে।

ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমানসহ অন্যরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

১ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে