প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে গত কয়েকদিন ধরেই তুমুল আলোচনা চলছে। বিশেষ করে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতিতে এ আলোচনা জোর পেয়েছে।
তারেক রহমান নিজেও এ আলোচনাকে নতুন করে সামনে এনেছেন শনিবার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে। সেখানে তিনি লিখেছিলেন, মায়ের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল হলেও রাজনৈতিক বাস্তবতায় তিনি দেশে ফিরতে পারছেন না। দেশে ফেরার সিদ্ধান্ত তার একার নিয়ন্ত্রণে নেই বলেও জানান তিনি।
এদিকে স্থায়ী কমিটির বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তবে খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানাননি তিনি।
এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় শুরু হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক, শেষ হয় রাত ১১টায়।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
১ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
১ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
১ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
১ দিন আগে