নতুন দলের কারণে নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে: প্রিন্স

ময়মনসিংহ প্রতিনিধি

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের কারণে নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর জাতি যখন প্রয়োজনীয় সংস্কার শেষে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের জন্য উদগ্রীব হয়ে আছে, তখন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ, দ্বন্দ্ব ও সন্দেহ সৃস্টি করা হচ্ছে।

এতে জনগণ মনে করছে, রাষ্ট্রীয় ক্ষমতার লোভে নির্বাচন ছাড়াই ক্ষমতাবান হবার অভিপ্রায়ে আন্দোলনের একটি শক্তি হঠাৎ নিজেদের মতবাদ দেশবাসীর ওপর চাপিয়ে দিচ্ছে। এ কারণে জনগণ বিশ্বাস করতে বাধ্য হচ্ছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল গঠনের কারণে সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রিন্স এসব কথা বলেন।

এ সময় উপজেলার ভূবনকূড়া, যুগলী, কৈচাপুর, সদর ও গাজিরভিটা এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ৯ শতাধিক অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জনগণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অসচ্ছল পরিবারের মাসিক খরচে সহায়তা, পল্লি রেশনিং, কৃষি ভর্তুকি প্রদান, শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা এবং পোল্ট্রি বিমা চালু করা হবে। সেই সঙ্গে বেকার যুবকদের জন্য ভাতা প্রদান এবং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি দেশের প্রতিটি এলাকায় শিল্পায়ন ও কর্মসংস্থানসহ জনকল্যাণে বৈপ্লবিক পরিবর্তনে কাজ করবে বিএনপি।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল প্রমুখ।

পরে উপজেলার শাকুয়াই বাজারে কৃষকদল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, জনসমস্যা নিরসনে অতি প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন। জাতীয় ঐক্যে বিভাজন সৃষ্টি করে জনমনে হতাশা তৈরি করা হচ্ছে সুকৌশলে। এতে পতিত ফ্যসিস্ট এবং আধিপত্যবাদী শক্তি লাভবান হবে, ভূলণ্ঠিত হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে