বর্ণাঢ্য আয়োজন ও সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)। দিবসটি উদযাপনে দুই দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, উদযাপনের প্রথম দিন মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণসহ কেন্দ্রীয় নেতারা এ কর্মসূচিতে অংশ নেবেন।
এরপর দুপুর ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি আজ দেশের সব জেলা ও মহানগরে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন বুধবার (২৮ অক্টোবর) দেশের প্রতিটি উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলোতে সুবিধাজনক সময়ে নিজ নিজ উদ্যোগে অনুরূপ সামাজিক ও রাজনৈতিক কর্মসূচি পালন করা হবে।













-1e3bd0-256x144.webp)
