খালেদা জিয়ার জানাজা দুপুর ২টায়, ইমাম চূড়ান্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজার ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খালেদা জিয়ার শেষ বিদায়ের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। মির্জা ফখরুল জানান, জানাজা শেষে তাকে রাজধানীর শেরেবাংলা নগরে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।
গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করা এই নেত্রীর প্রতি সম্মান জানিয়ে জানাজা ও দাফন প্রক্রিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


















