বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: রিজভী

বিএনপি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন প্রস্তুতির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। তফসিল ঘোষণার পর আমাদের আরও যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন, তা দ্রুতই সম্পন্ন করা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট এবং নির্বাচন একই দিনে হওয়া উচিত এবং একই দিনে হবে এইটা দেশের মানুষের চাওয়া।

ধর্মকে অতিরিক্ত ব্যবহার করা রাজনীতিতে উচিত নয়। ধর্মীয় অপব্যাখ্যা দিয়ে যারা রাজনীতি করছেন তাদের রায় জনগণ দিবে; রাজনীতিতে অতিরিক্ত ধর্মের ব্যবহার ক্ষতি বয়ে আনবে বলেও জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রসঙ্গে তিনি বলেন, আজকে যারা বিরোধিতা করছে ভবিষ্যতে সেই সকল দল বিএনপির অংশ হতে পারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement