পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭: ৩৩
পিলখানা ট্র্যাজেডিতে শহিদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত
পিলখানা ট্র্যাজেডিতে শহিদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

পিলখানা ট্র্যাজেডিতে শহিদ ৫৭ সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার দুপুরে (২৭ ডিসেম্বর) রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে এ জিয়ারত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

এর আগে তারেক রহমান বনানী কবরস্থানে তার ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

২০০৯ সালে ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে শহিদ হন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ সেনা কর্মকর্তা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement