কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক: নজরুল ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: টিভি থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর সঙ্গে তেমন কোনো দূরত্ব তৈরি হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান যেভাবে নিজেদের দেশপ্রেমিক দাবি করেছেন, সেটি নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘যদি কেউ কখনো বলে যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবই— ভাই, কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক। আমরা আশা করব, এ রকম কথা কেউ না বলুক।’

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সমমনা জোটের লিয়াজোঁ কমিটির সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে কি না কিংবা দূরত্ব কমাতে বিএনপি কোনো উদ্যোগ নেবে কি না— সাংবাদিকরা এমন প্রশ্ন করেছিলেন নজরুল ইসলাম খানকে। জবাবে তিনি বলেন, ‘কোনো দূরত্বের কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে। আমরাও বলি।’

এদিকে শুক্রবার সকালে জাতীয়তাবাদী সমমান জোটের সঙ্গে বৈঠকের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এলডিপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে বিএনপি। জামায়াতের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা আছে কি না, এমন প্রশ্নও করেন সাংবাদিকরা।

নজরুল ইসলাম খান বলেন, ‘জামায়াতের সঙ্গে ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। জোটে ছিলাম আমরা। কিন্তু যুগপৎ আন্দোলনে আমাদের সব কর্মসূচি, আর জামায়াতের সব কর্মসূচি এক রকম ছিল না।’

‘তারা আন্দোলনে ছিলেন। আমরা আশা করব, আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও থাকবে,’— যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

এ সময় জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ন্যূনতম সংস্কার করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে