ভুয়া-ধাপ্পাবাজী নির্বাচন করে সরকার টিকে থাকতে পারবে না: মঈন খান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আবদুল মঈন খান

ভুয়া-ধাপ্পাবাজী নির্বাচন করে সরকার টিকে থাকতে পারবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জনের লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

তিনি বলেন, আমাকে প্রশ্ন করা হয়, ৭ জানুয়ারির ভোটের পর আপনারা কি করবে? আমি স্পষ্টভাষায় বলে দিতে চাই… এই সরকারকে বুঝতে হবে, ২০২৪ সাল, ২০১৪ সাল নয়।

সরকার যদি মনে থাকে এ্কটি ভুয়া ধাপ্পাবাজীর ভোট করে তারা আবার ৫ বছরের জন্য নিশ্চিত করে নেবে… এটা কোনো দিন হবে না।

মঈন খান বলেন, বাংলাদেশের জনগণ স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য বুকের রক্ত দিয়েছে। আমরা রাজপথে থাকব, বুলেট মোকাবিলা করব, আমরা গ্রেনেড মোকাবেলা করব কিন্তু আমরা শান্তিভঙ্গ করব না।

তিনি বলেন, এই সরকারকে হটিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য ইনশাল্লাহ আমরা গণতন্ত্র ফিরিয়ে আনব।

বর্হিবিশ্বের চাপের পরও নির্বাচন হয়ে যাচ্ছে এ রকম প্রশ্নের জবাবে আবদুল মঈন খান বলেন, নির্বাচন হয়ে যাচ্ছে নয়, নির্বাচন হয়ে গিয়েছে। যেদিন ওরা মনোনয়ন দাখিল করেছে সেদিনই একতরফা নির্বাচন হয়ে গিয়েছে। সরকার ইতোমধ্যে ঠিক করে নিয়েছে কোন সিটে কোন এমপি। ৭ জানুয়ারি বাংলাদেশে দ্বাদশ সংসদের কোনো গুরুত্ব বহন করে না।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমি বলছি বিশ্বের শুধু গণতন্ত্রকামী সরকারগুলো নয়, আমেরিকা শুধু নয়, ইউরোপীয়ান ইউনিয়ন শুধু নয়, শুধু যুক্তরাজ্য নয়, শুধু কানাডা নয়, শুধু অস্ট্রেলিয়া হয়…. বিদেশে যে মানবাধিকার সংস্থাগুলো আছে যেমন অ্যামিনেস্টি ইন্টারন্যাশল আছে, যেমন হিউম্যান রাইটস ওয়াচ আছে তারা প্রত্যেকে ইতিমধ্যে একটি কথা বলেছে ২৮ অক্টোবর বিরোধী দলের শান্তিপূর্ণ সমাবেশের ওপরে সরকার ক্র্যাকডাউন করে এদেশের গণতন্ত্রকে তারা হত্যা করেছে।

আবদুল মঈন খান বলেন, এই সরকারের উদ্দেশ্য কিভাবে দিনের ভোট রাতে করবে, অথবা ভুয়া ভোট করবে, অথবা ভুঁয়া সাজানো একটি নির্বাচন করবে এবং সেই নির্বাচনের মাধ্যমে তারা একটি ভুয়া ফলাফল বানিয়ে সেই ফলাফল দিয়ে তাদের ইচ্ছামতো ভোট ভাগাভাগি করে তারা একটি জাতীয় সংসদ সাজিয়ে নেবে। সেই সাজানো জাতীয় সংসদ দিয়ে তারা একটি একদলীয বাকশালী সরকার গঠন করতে বদ্ধপরিকর।

মঈন খান বলেন, আমরা ভোটের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা বলেছি, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে পরিবর্তন আনতে হবে। বিএনপি লগি-বৈঠার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা কোনোদিন সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা কোনো দিন অস্ত্রের রাজনীতিতে বিশ্বাস করি না এবং আমরা চাই, বাংলাদেশের মানুষ শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এদেশে পরিবর্তন আনবে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। এ দেশের মানুষের অন্তরের যে ইচ্ছা তাদের যে মনোবৃত্তি, সেই মনোবৃত্তির বর্হিপ্রকাশ হচ্ছে আমি খোলা মনে রাজপথে দাঁড়িয়ে কথা বলতে চাই, আমার ইচ্ছামতো প্রতি পাঁচ বছর পরপর ভোট দিতে চাই… এসব মৌলিক অধিকারগুলো আজকের সরকার ক্ষুণ্ন করেছে।

এ সময়ে বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, কৃষক দলের সহসভাপতি জামাল উদ্দিন খান মিলন, ভিপি ইব্রাহিম, কেন্দ্রীয় নেতা ফেরদৌস পাটোয়ারি, মিজানুর রহমান লিটু, ওবায়দুর রহমান টিপু, শাহ আবদুল্লাহ আল বাকি, শাহ মনিরুর রহমান, শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর আলম, হারুনার রশীদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ফজলুর রহমান নিজের অবদান বলতে গিয়ে অন্যদের ছোট করেছেন: জামায়াত আমির

জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্কের জেরে মুখোমুখি অবস্থানে দেখা গেছে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানকে।

১ দিন আগে

শহিদ পরিবারের লোক জামায়াত করলে ‘ডাবল অপরাধ’

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সংসদে বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারে না। আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমিরকে 'খোঁচা' দিয়ে এমন বক্তব্য দেন তিনি।

১ দিন আগে

বিএনপির প্রতিপক্ষ দল নারীদের ঘরে বন্দি রাখতে চায়: মাহদী আমিন

বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে বন্দি রাখতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেছেন, বিএনপি যেখানে নারীর ক্ষমতায়ন চায়, সেখানে বিএনপির প্রতিপক্ষ রাজনৈতিক দল নারীদের ঘরে আবদ্ধ করতে চায়

২ দিন আগে

আপিলেও টিকল না মনিরা শারমিনের মনোনয়ন

সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র আপিলেও টিকল না। সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে দীর্ঘ শুনানির পর নির্বাচন কমিশন তার আপিল খারিজ করে দেয়।

২ দিন আগে