ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে : গয়েশ্বর চন্দ্র রায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এটা নৈতিক ও রাজনৈতিকভাবে অপরাধ। ধর্ম কারো একক মালিকানা নয়, ধর্ম মানুষের আত্মিক সম্পদ, তা দিয়ে ভোটের ব্যবসা চলতে পারে না।’

রবিবার (২০ জুলাই) সকাল ১০টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘স্বাধীনতাযুদ্ধে বিরোধিতা করা হয়েছে, সেই ভুল আজও স্বীকার করা হয়নি। আমরা রাজনৈতিকভাবে ক্ষমা করেছি, কিন্তু জাতি এখনো ভুলে যায়নি। ৭১-এর যে কাজ অসমাপ্ত ছিল, তা যদি আবার শুরুর চেষ্টা হয়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না।’

বাংলাদেশের অসম্প্রদায়িক চেতনার কথা তুলে ধরে গয়েশ্বর বলেন, ‘সব ধর্মের মানুষ যাতে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই রাজনীতির দায়িত্ব।’

তিনি আরো বলেন, ‘জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের আকাঙ্ক্ষা আমাদের বাস্তবায়ন করতে হবে। সবুজ বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের স্বপ্ন পূরণ করতে হবে।’

ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লার সভাপতিত্বে ও সদস্যসচিব অ্যাডভোকেট আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে