আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোন ধারণা নেই: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণ জানে ব্যালট পেপারে তার পছন্দের প্রতীককে সিল মেরে ব্যালট বাক্সে ফেলা। আনুপাতিক হারে নির্বাচনের কথা বুঝতেই তো বহুদিন চলে যাবে। মানুষের এটা নিয়ে কোন ধারণাই নেই।

শুক্রবার (২৭ ডিসেম্বর) কারাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ৮৮ এসএসসি ব্যাচ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, হঠাৎ করে এ প্রসঙ্গগুলো তারাই নিয়ে আসে যারা সরাসরি জনগণের ভোটকে ভয় পায়, যারা প্রত্যক্ষ ভোটের প্রতিযোগিতায় ভয় পায় এবং যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারাই আনুপাতিক হারে ভোটের কথা বলছে, নির্বাচনের কথা বলছে। এটা সাধারণ মানুষের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না।

বিএনপির এই সিনিয়র নেতার মতে, পতিত গণতন্ত্রবিরোধী শক্তি ও তার দোসররা নানাভাবে ষড়যন্ত্র করছে । একটার পর একটা ঘটনা সারাদেশের মানুষকে ভাবিয়ে তুলেছে, আতঙ্কিত করছে। তাদেরকে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত করছে।

সচিবালয়ের অগ্নিকাণ্ড প্রসঙ্গ তুলে বিএনপি'র মুখপাত্র বলেন, সচিবালয় চারদিকে ঘেরা একটি সরকারি দপ্তর। সেখানে এত ফাইল আগুনে ভস্মীভূত হয়ে গেল এবং তার মধ্যে সবচেয়ে বিতর্কিত দুর্নীতিবাজ, সাবেক কেবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। এটা তো আশ্চর্যজনক। সারাদেশের মানুষ তো এই বিষয়ে সন্দেহ পোষণ করছে। জনগণের মনে তো সন্দেহ আসতেই পারে। এটা তো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। সিনেমায় যেমন একের পর এক ঘটনা ঘটে, এটিও তাই।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সচিবালয়ের যারা আছেন তারা মুজিব কোট পরে ডিসি, এসপি, ওসিগিরি করছেন। তারা আপনাদেরকে সহযোগিতা করবে কেন? তারা কেন বিপ্লবের চেতনাকে ধারণ করবে? তারা নানা কারসাজির মাধ্যমে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম, ভোট নিয়ে আলোচনা

এর আগে গত ১ মে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করা হয় এক অনুষ্ঠানে। ওই সময় ছাত্রশিবির জানায়, তাদের সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচন করার সুযোগ নেই। তখনই সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, নির্বাচনের আগে ছাত্রশিবির

২ দিন আগে

এইচএসসি ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিতের দাবি ছাত্রদলের

টানা ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষাসহ অন্যান্য সব বোর্ড ও বিশ্ববিদ্যালয় পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করার দাবি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন

২ দিন আগে

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

৪ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৫ দিন আগে