প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সময়মতো হবে। আমরা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চাইছি। ইতিমধ্যেই অনেক রাজনৈতিক দল নির্বাচন শান্তিপূর্ণ এবং সকলের দাবির প্রতিফলনমূলক হওয়া নিয়ে জোর দাবি করেছে, যা গ্রহণযোগ্য। এবারের নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণ করবে।’
শুক্রবার (২০ জুন) দুপুরে পাবনার চাটমোহরে অসুস্থ শ্রমিক দল নেতা আবু তাহের (তাহের ঠাকুর)কে দেখতে গিয়ে রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় বিএনপি পরিবারের পক্ষ থেকে তাহের ঠাকুরের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।
রিজভী আরও বলেন, ‘ফ্যাসিবাদী দল পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পার্শ্ববর্তী দেশ ভারতীয় নীতি নির্ধারকদের মাধ্যমে নানা ষড়যন্ত্র করছে। তারা শেখ হাসিনার পতন সহ্য করতে পারছে না। ড. ইউনূস ও তারেক রহমানের লন্ডন বৈঠকের পর থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের পথে আমরা হাঁটছি, যদিও এখনও ষড়যন্ত্র থামেনি। ১৬ বছরের তৃণমূল পর্যায়ে বহু নেতাকর্মী গুম, মামলা ও গ্রেপ্তারের শিকার হয়েছেন। ফ্যাসিবাদের দিনগুলো ছিল ভয়ংকর, কিন্তু আজ আমরা নির্ভয়ে কথা বলতে পারছি।’
রিজভী বলেন, ‘১৬ বছর ধরে নির্যাতন ও নিপীড়নের মধ্য দিয়ে তারা নিজেকে লুটেপুটে বিদেশে বেহেশতের মতো জীবনযাপন করছে। শেখ হাসিনা মিডিয়া নিয়ন্ত্রণ করে অপপ্রচার চালিয়েছে। এর পরও আমরা আত্মসমর্পণ করিনি।’
তাহের ঠাকুরকে উদ্দেশ করে রিজভী বলেন, ‘লোহা গলিয়ে সংসার চালিয়েও তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। জেলা বিএনপি যেন তাঁর সার্বক্ষণিক খোঁজখবর রাখে, আমি সেই নির্দেশ দিয়েছি। সবাই তাঁর পাশে দাঁড়াবে। তারেক রহমানের পক্ষ থেকে উপহারও নিয়ে এসেছি।’
এই সময় পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার, যুগ্ম আহ্বায়ক আনিছুল হক বাবু, সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, ছাত্রদল নেতা বরিউল করিম গোলাম, আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তাহের ঠাকুরের দীর্ঘ রাজনৈতিক জীবন তিন যুগেরও বেশি সময়ের এবং তিনি চাটমোহর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি। অসুস্থতার কারণে তার জীবনযাত্রার কঠিনতা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের আর্থিক সহযোগিতা ও খোঁজখবর নিতে নির্দেশ দেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে