প্রতিবেদক, রাজনীতি ডটকম

অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগের কথা ভাবছেন— এমন কথা শুনে মন খারাপ হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেছেন, অধ্যাপক ইউনূসের পদত্যাগ তিনি বা বিএনপি চান না।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আপনার মতো সচেতন নাগরিক, যিনি বিশ্বের দরবারে আমাদের গর্বিত করেছেন, আপনি নোবেলজয়ী। আপনি ব্যক্তিগত ইউনূস নন, আপনি জনগণের। আপনি বলেছেন পদত্যাগ করতে চাই, এসব দেখে আমার মন খারাপ হয়েছে। ড. ইউনূস, আপনি এই দেশের ১৮ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন, আমরা আপনার পদত্যাগ চাই না।’
শুক্রবার (২৩ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টাকে তার অন্যতম দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘আপনাকে কেন বসিয়েছিলাম? ৯ মাস আপনি কী করলেন? আপনার না পারার কারণ জানতে চাই, পনার পদত্যাগ চাই না। একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। কাদের কথায় এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হলো না?’
নির্বাচনের রোডম্যাপের প্রসঙ্গ তুলে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এই যে অস্থিরতা, এর মূল হোতা কারা? কারা নির্বাচন পেছাতে চাচ্ছে? নির্বাচনের রোডম্যাপটা দিলেই তো সবাই আপনার সঙ্গে বসতে পারত। তাহলে কেন রোডম্যাপ এখনো দিলেন না? যে সংস্কার নির্বাচনকে বিলম্বিত করে এবং আপনাকে অস্থির করে তোলে, এমন সংস্কার করবেন না।’
ফারুক আরও বলেন, ‘গত পরশু দেখলাম দেড়শ লোক নিয়ে এনসিপি নির্বাচন কমিশনের পদত্যাগের জন্য প্রতিবাদ সমাবেশ করেছে। সাম্য হত্যার প্রতিবাদ করে যাচ্ছে ছাত্রদল। সবাই ইউনূস সরকারের কাছে দাবি পেশ করছে।’
অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, অপরাজেয় বাংলাদেশের সহসভাপতি এম এ আজাদ চয়ন ও সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন সিরাজীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে