সরকারের ভুল শুধরে ঠিক রাস্তায় আনতে পদেক্ষপ নেবে বিএনপি: সালাহউদ্দিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারের কিছু ভুল শুধরে সঠিক পথে এনে গণতান্ত্রিক রাস্তা বিনির্মাণ এবং একটি নির্বাচিত রাজনৈতিক পথ পরিষ্কার করার জন্য শিগগিরই বিএনপি কিছু পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘এটাকে সরকারের বিরুদ্ধে আন্দোলন বলতে পারেন, সমালোচনা বলতে পারেন।’

বুধবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশনের (বিজেএ) আয়োজনে ‘জুলাই গণঅভ্যূত্থান: গণমাধ্যম ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বক্তৃতার প্রথমে জুলাই আন্দোলনের সব শহিদ ও আতদের প্রতি শ্রদ্ধা জানান সালাহ্উদ্দিন।

‘আমরা যেন সঠিক পথে থাকতে পারি, সেজন্য সমালোচনা করতে হবে’- প্রধান উপদেষ্টার এমন বক্তব্য তুলে ধরে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের একটি গুণ আছে, তাহলো মাঝে মাঝে ভুল সিদ্ধান্ত নিলেও সমালোচনার মুখে তা শুধরায়। গো ধরে বসে থাকে না। সরকার যখন ভুল শুধরায় তখনই মনে হয় এ সরকার জনগণের সরকার।’

সালাহ্উদ্দিন বলেন, ‘যদি আমরা এ সরকারকে সফল করতে চাই, তবে সরকারকে গাইডলাইন করতে তাদের তীব্র সমালোচনা করতে হবে। এমনকি সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য সড়কে আন্দোলন করতে হতে পারে। সরকার মাত্রই সিদ্ধান্তে ভুল করতে পারে। অন্তবর্তী সরকার সব সিদ্ধান্ত যে নির্ভুলভাবে নেবে, এটা ঠিক নয়। ভুল তাদেরও হতে পারে। সেটাকে সঠিকভাবে পরিচালনার জন্য সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলগুলো এবং গণতান্ত্রিক শক্তিগুলোর ভূমিকা আছে।’

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘নির্বাচন যদি বিলম্বিত করা হয়, কি কারণে বিলম্বিত করবেন? সে যুক্তিগুলো সরকারকে তুলে ধরতে হবে। ইতোমধ্যে ৬ মাস পার হয়েছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দিচ্ছে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট পেশের পরে দেশের রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে উপস্থাপন করার কথা। কিন্তু ১৪ দিন হয়ে গেল এ ধরনের কোনো কার্যক্রম দেখা যায়নি সরকারের পক্ষ থেকে।’

সংবিধান সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন একটা জিনিস সবার বুঝে এসেছে যে সংবিধান রিরাইটের প্রস্তাবে কেউ নেই। সবাই সংশোধনের প্রস্তাব দিয়েছে।’

বাংলাদেশ জার্নালিস্ট অ‍্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথি দাসের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা বাছির জামাল, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে