শেখ সাদীকে উদ্ধৃত করে মির্জা আব্বাস— বে আদব বে নসিব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে গণজমায়েতে বক্তব্য রাখেন ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। ছবি: ভিডিও থেকে

নির্বাচনে অনভিজ্ঞরা বিএনপিকে হেয় করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। কিছু তরুণের আচরণে শালীনতার অভাব দেখা যাচ্ছে, যা রাজনীতির পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এ সময় প্রখ্যাত ফার্সি কবি শেখ সাদীকে উদ্ধৃত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ধানের শীষের এই প্রার্থী বলেন, আমি শেখ সাদীর কবিতার একটি লাইন বলতে চাই— ‘বা আদব বা নসিব, বে আদব বে নসিব’। অর্থাৎ, আদব-কায়দা থাকলে কপাল ভালো থাকে, আর বেয়াদব হয় হতভাগা, তাদের কপাল সবসময়ই খারাপ থাকে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন।

কারও নাম উল্লেখ না করলেও মির্জা আব্বাস এমন উক্তি তারই আসনে প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও ১১-দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ইঙ্গিত করে বলেছেন বলেই মনে করা হচ্ছে। কারণ এ আসনে প্রার্থী হওয়ার পর থেকেই মির্জা আব্বাসকে নিয়ে নানা ‘আক্রমণাত্মক’ বক্তব্য দিয়ে যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

শুরু থেকেই মির্জা আব্বাসকে ‘সন্ত্রাসী’ ও ‘গডফাদার’ হিসেবে অভিহিত করে আসছেন নাসীর। গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) মালিবাগের হাবিবুল্লাহ বাহার কলেজে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ‘ডিম হামলা’র শিকার হন তিনি। এ ঘটনাতেও তিনি সরাসরি মির্জা আব্বাসকে দায়ী করেন। তাকে দল থেকে বহিষ্কারের দাবিও জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে।

বুধবার সকালে গণসংযোগে নাসীরুদ্দীন পাটওয়ারী ফের তোপ দাগেন মির্জা আব্বাসের প্রতি। তিনি বলেন, ‘আমি আজ মিডিয়ার সামনে বলে গেলাম, বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাংকিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার ও ক্রিমিনাল নম্বর ওয়ান মির্জা আব্বাস। আজ আমি বেঁচে আছি, বলে গেলাম। মরার পরে আপনারা প্রমাণ পাবেন, বাংলাদেশের এক নম্বর ক্রিমিনাল মির্জা আব্বাস।’

বুধবার দুপুরের গণজমায়েতে অবশ্য মির্জা আব্বাস নেতাকর্মীদের কোনো ধরনের ‘উসকানি’তে পা না দিয়ে শান্ত থাকতে বলেছেন। তিনি বলেন, বিএনপি প্রতিপক্ষের সঙ্গে কোনো বিবাদে যাবে না। বিএনপি বিজয় দ্বারপ্রান্তে রয়েছে। কোনো উসকানিমূলক কথা বা কর্মকাণ্ডে জড়িয়ে সেই বিজয় নষ্ট করা যাবে না।

তিনি বলেন, বিএনপির কর্মীরা উচ্ছৃঙ্খল নয়। বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। নির্বাচন সামনে রেখে বিএনপিকে কালিমালিপ্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। যাদের নির্বাচনি অভিজ্ঞতা নেই, তারাই বিএনপিকে হেয় করার চেষ্টা করছে।

সবাইকে সংযম রাখার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচনি পরিবেশে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে তা হতে হবে উৎসবমুখর। রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলেও সবাইকে সংযম বজায় রাখতে হবে।

গণজমায়েতে নেতাকর্মীদের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, কিছু পক্ষ অসাধু উদ্দেশ্যে দেশকে দুর্বল করে রাখতে চায়। তবে আসন্ন ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে জনগণ এর জবাব দেবে। বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারবে না— এ বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৪ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৬ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে