প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজপ্রাসাদে থেকে রাজনীতি করেননি বেগম জিয়া। স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে তিনি জনগণের অধিকার আদায় করেছেন। আর তাই জাতিও তার জন্য উদগ্রীব উৎকণ্ঠায় আছে বলে জানিয়ে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বুধবার (৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত দোয়া মাহফিলের আগে এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, স্বৈরাচার আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার খালেদা জিয়াও হয়েছেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে মিথ্যা মামলায় হাজির হয়ে কারাবরণ করেন তিনি।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। ইতোমধ্যে বেশ কয়েকটি পরীক্ষা করানোর পর চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুস ও হার্টে সংক্রমণ হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকাদার ছাড়াও মেডিকেল বোর্ডে রয়েছেন অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম।

বাংলাদেশে সব সম্প্রদায়ের মানুষের সমান স্বাধীনতা ও ধর্মীয় অধিকার নিশ্চিত না হলে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
১৬ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন, আমি প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন আছি।’ এখনো চিকিৎসা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ছিলাম বললে ভুল হবে, এখনো আছি। আমি রিহ্যাবে আছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, এই কারণে আমাকে আসতে হয়েছে। আমার চিকিৎসা এখনো শেষ হয় নাই।’
১ দিন আগে
‘স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে বিচ্যুত হয়ে’ বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করার সরকারের অভিপ্রায় ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
১ দিন আগে
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. জাহিদ কালামের সই করা চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য ও নথি পাঠাতে বলা হয়েছে। সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘এটি অনুসন্ধান পর্যায়ে। অনুসন্ধানের জন্য আমরা বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি।’
১ দিন আগে