'আ.লীগের দমন-পীড়ন এজিদ বাহিনীর মতোই নিষ্ঠুর'

ডেস্ক, রাজনীতি ডটকম
তারেক রহমান। ফাইল ছবি

পবিত্র আশুরা উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে আওয়ামী লীগের দমন-পীড়নকে এজিদ বাহিনীর নিষ্ঠুরতার সঙ্গে তুলনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এসব মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেছেন, ‘হজরত হোসেন (রা.)-এর শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ’

পবিত্র আশুরা উপলক্ষ্যে জাতির উদ্দেশে এই বার্তায় তারেক রহমান বলেন, ‘১০ মহররম ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) কারবালার প্রান্তরে অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে শাহাদাত বরণ করেন। সেই আত্মত্যাগ বিশ্বমানবতার জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে আছে।’

তারেক রহমান বলেন, ‘ইমাম হোসাইন (রা.)-এর সংগ্রাম ছিল সত্য, ইনসাফ ও মানবিক মর্যাদার পক্ষে। তাঁর আত্মত্যাগ আমাদের শিখিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধই মানবতার পথ। ইমাম বাহিনীর এই লড়াই যুগে যুগে নিপীড়িত, নির্যাতিত মানুষের জন্য মুক্তির প্রেরণা জুগিয়েছে।’

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘গত দেড় দশকে এই ফ্যাসিস্ট সরকার নির্বাচনী প্রতারণা, গুম, বিচারবহির্ভূত হত্যা, দমন-পীড়ন ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের দমন-পীড়ন এজিদ বাহিনীর মতোই নিষ্ঠুর। তারা জনগণের অধিকার হরণ করেছে, মুক্তচিন্তা দমন করেছে, এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে।’

বাণীর শেষাংশে তিনি শহীদ ইমাম হোসাইন (রা.) ও কারবালার শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে