আমজনতার দলের অনশনরত তারেকের কর্মসূচিতে রিজভীর ‘সংহতি’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার আমজনতার দলের তারেকের কর্মসূচিতে সংহতি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ভিডিও থেকে

দলীয় নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের সামনে অনশনরত আমজনতার দলের সদস্য সচিব মো. তারেক রহমানের কর্মসূচিতে ‘সংহতি’ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, তারেক এ দেশের স্বার্থে কথা বলেছেন, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছেন। আমজনতার দলের অবশ্যই নিবন্ধন প্রাপ্য। তাদের নিবন্ধন না দিলে নির্বাচন কমিশন কাদের নিবন্ধন দেবে?

বৃহস্পতিবার (৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত মো. তারেক রহমানের সঙ্গে দেখা করে তার কর্মসূচিতে সংহতি জানান রিজভী।

এ সময় বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা কেন দেওয়া হলো না, বুঝতে পারলাম না।

রিজভী আরও বলেন, তারা তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি, আইনসম্মত রাজনীতি করতে চেয়েছে। যদি তাদের উদ্দেশ্য খারাপ থাকত, তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করত। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ তারেক করেননি।

এর আগে নির্বাচন কমিশনে আবেদন করেও নিবন্ধন না পেয়ে গত মঙ্গলবার থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। নির্বাচন ভবনের সামনে আরও কয়েকটি দলের নেতাকর্মীরাও সংহতি জানিয়ে অবস্থান কর্মসূচিতে নেমেছেন।

বৃহস্পতিবার রিজভী সেখানে গিয়ে বলেন, কাউকে আমি ছোট করতে চাই না। কিন্তু তার (তারেক) যে চিন্তা, রাজনৈতিক সংগ্রাম এবং কর্মসূচি অনুযায়ী যে রাজনৈতিক দল গঠন করেছেন, সে রাজনৈতিক দলের (আমজনতার দল) নিবন্ধন অবশ্যই প্রাপ্য। এ ন্যায়সঙ্গত কারণে যে অনশন করছেন, তার এ অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে