'আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে ইনভেস্টমেন্ট ছাড়া আপনি একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নিবে। তিনি বলেন, আমরা সঠিক জায়গায় ইনভেস্ট করিনি। আমরা ইনভেস্ট করেছি পদ্মা সেতু ও টানেলে।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা প্রায়োরিটির ভিত্তিতে কোনও ইনভেস্ট করিনি। আমাদের প্রায়োরিটি বেসিস ইনভেস্টমেন্ট দরকার শিক্ষা ও স্বাস্থ্যখাতে। এ দুই খাতে ইনভেস্টমেন্ট ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। এটি সংরক্ষণ ও এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি ছোট দেশ। এখানে কম জায়গার মধ্যে বেশি খাদ্য উৎপাদন আমাদের করতে হয়। সেগুলোকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে হয়। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমাদের ফুড সায়েন্স, ফিশারিজ, ভেটেরিনারি বিষয়ের শিক্ষার্থীদের।

আমীর খসরু বলেন, প্রতিষ্ঠানের পড়ালেখার বাইরে যেতে হবে। এখান থেকে পড়ালেখা শেষ করে বিশ্বের মধ্যে নিজের প্রজ্ঞাকে ছড়িয়ে দিতে হবে। নিজের মধ্যে দক্ষতা অর্জন করতে হবে। নিজের জ্ঞানকে প্রসারিত করতে হবে। আর প্রসারিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, সমারম্ভ বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমেদ আল নাহিদ, স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে