প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন এবং সেনাপ্রধানের বক্তব্য নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা থাকলেও কোনো সংকট দেখছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশে চলমান সংকটে বিএনপি সরকারকে কী ধরনের পরামর্শ দেবে?— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোথায় সংকট? আমরা তো কোনো সংকট দেখছি না।’
শনিবার (২৪ মে) দুপুরে খিলক্ষেত নিকুঞ্জের ডিএসই টাওয়ার আয়োজিত এক সেমিনারে অংশ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে বিএনপির বক্তব্য কী?— এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘এগুলো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশকে আমরা কত দ্রুত গণতন্ত্রের পথে এগিয়ে যাব এবং গণতান্ত্রিক অর্ডার ফিরে পাব?’
‘একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলোদেশে একটি গণতান্ত্রিক সরকার, একটি সংসদ হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং যার জন্য গত ১৬ বছরে বাংলাদেশের মানুষ ত্যাগ স্বীকার করেছে। তার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে— এটাই হচ্ছে মুখ্য বিষয়, এটার ওপর আজ আলোচনা হবে,’— বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি ও জামায়াতের প্রতিনিধি দলের বৈঠকের প্রসঙ্গেই আমীর খসরু ওই আলোচনার বিষয়বস্তুর কথা বলেন। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, আমরা সামনের দিকে কীভাবে এগিয়ে যাব, বাংলাদেশ সামনের দিকে কীভাবে এগিয়ে যাবে, কীভাবে আমরা একটা গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসব দ্রুত সময়ে— এটাই হচ্ছে মুখ্য বিষয়। এটার ওপর আলোচনা থাকবে। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আগ্রহের বিষয়।
দ্রুত গণতান্ত্রিক পরিবেশের দিকে যেতে নির্বাচনকেই প্রধান মাধ্যম বলে মনে করছেন আমীর খসরু। তিনি বলেন, ‘সমাধান তো একটাই, গণতান্ত্রিক অর্ডারে যেতে হয় নির্বাচনের মাধ্যমে। নির্বাচন ছাড়া সেটি সম্ভব না। এটিই মুখ্য বিষয়। আমি নিশ্চিত যে এটার ওপর আমাদের আলোচনা হবে আজ।’
সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে। বিএনপি কবে নির্বাচন চায়— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যত দ্রুত হয় ততই ভালো। ডিসেম্বর যেতে হবে কেন, ডিসেম্বরের আগেও তো নির্বাচন হতে পারে।’

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে