খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের বৈঠকে আলোচনায় ২ দলের দূরত্ব

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খালেদা জিয়া ও শফিকুর রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় তাদের মধ্যে এ সাক্ষাৎ হয়। দলীয় সূত্রগুলো বলছে, দুই দলের মধ্যেকার সাম্প্রতিক বিরোধ ও দূরত্ব নিয়ে আলোচনা হয়েছে এ বৈঠকে।

খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সাক্ষাৎ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। তবে সাক্ষাতে কী নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

বিএনপি সূত্রে জানা গেছে, গত রোববার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৈঠক নিয়ে মারুফ কামাল লিখেছেন, সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এই সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে, নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদেরকে চোখ রাখতে হবে সামনের দিকে।

তবে দলের একাধিক সূত্র রাজনীতি ডটকমকে জানিয়েছেন, খালেদা জিয়া ও শফিকুর রহমানের সাক্ষাতে দুই দলের মধ্যেকার দূরত্বের বিষয়টি আলোচনায় এসেছে। এ ছাড়া সমসাময়িক রাজনীতির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেছেন তারা। তবে সাক্ষাৎতে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছেছেন কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায়নি।

বিএনপি ও জামায়াত দীর্ঘ সময় ধরে জোটবদ্ধ রাজনীতি করেছে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন যে রাজনৈতিক জোট সরকার গঠন করে, তার অন্যতম অংশীদার ছিল জামায়াত। তবে বিভিন্ন সময় দুই দলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের পর দল দুটির মধ্যে দূরত্ব বাড়তে থাকে।

অনলাইন-অফলাইনে দুই দলের নেতাদের বক্তব্য ও আনুষ্ঠানিক বিবৃতিতে স্পষ্ট হয়ে ওঠে, জাতীয় নির্বাচন ও সংস্কার নিয়ে দুই দলের মধ্যে তীব্র মতপার্থক্য রয়েছে। বিএনপি সংস্কারকে চলমান প্রক্রিয়া হিসেবে যত দ্রুতসম্ভব নির্বাচন দাবি করে আসছে। অন্যদিকে জামায়াতের দাবি, আগে সংস্কার প্রক্রিয়া শেষ করতে হবে, এরপর নির্বাচন। সূত্র বলছে, এসব বিষয় গুরুত্ব সহকারে আলোচনায় উঠে এসেছে।

উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ৮ জানুয়ারি তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হন। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ২৫ জানুয়ারি ছেলের বাসায় ওঠেন তিনি। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন খালেদা জিয়া। দলের নেতারা এর আগে জানিয়েছিলেন, এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরতে পারেন।

এদিকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান গত ৪ এপ্রিল ব্রাসেলস সফরে যান। সেখানে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে একাধিক বৈঠক ও সাক্ষাৎ কর্মসূচি ছিল তার। প্রায় দুই সপ্তাহের ইউরোপ সফর শেষে সোমবার তিনি দেশে ফেরেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে