ভারতীয় দূতাবাসে রোববার স্মারকলিপি দেবে বিএনপির ৩ সংগঠন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির দলীয় পতাকা

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল রবিবার ঢাকায় দেশটির দূতাবাসে স্মারকলিপি ও পদযাত্রা করবে বিএনপির তিন সংগঠন। এ দিন সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা বারিধারায় ভারতীয় হাইকমিশন অভিমুখে যাত্রা করবেন।

রাজধানীর নয়াপল্টনে আজ শনিবার সকালে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সভা হয়। সভায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত হয়।

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘ভারতের হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের উচ্ছৃঙ্খল সদস্যরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে। যা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননাকর। উচ্ছৃঙ্খল মব (জনতা) বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করেছে, মিশনের সম্পদ বিনষ্ট করেছে। ভারত সরকার ভিয়েনা কনভেনশনের বাধ্যবাধকতা অনুযায়ী কূটনীতিকদের সুরক্ষা দিতে চরমভাবে ব্যর্থ হয়েছে। এর প্রতিবাদে আমরা ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দেব।’

লংমার্চের পরিকল্পনা

জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সূত্রে জানা গেছে, বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে তারা ভারতের আগরতলা অভিমুখে ‘লংমার্চ’ করার চিন্তা করছেন। তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজ শনিবার রাতে তিন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে।

৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিনই শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন চলছে বলে অভিযোগ তুলছে ভারত সরকার। এ ছাড়া ভারতের অনেক গণমাধ্যমে উসকানিমূলক অপপ্রচার, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা এবং জাতীয় পতাকার অবমাননা, বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরজিসহ বেশ কিছু ঘটনা বাংলাদেশ-ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। এমন প্রেক্ষাপটে বিএনপির তিন সংগঠন ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিল।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে