আমাকে ধরে নিয়ে বুকে নিয়ে গুলি চালিয়ে দেন: ইশরাক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভুঁইয়াকে বলবো প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন। কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আর একজনের বুকে চুরি চালাবেন না।

মঙ্গলবার (জুন ২৪) রাতে ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা লেখেন।

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলনরত তার সমর্থকদের সঙ্গে অপর একটি গ্রুপের সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৯ জন আহত হয়েছেন।

ইশরাক সমর্থক নগর ভবনের ট্রেড ইউনিয়নের (রেজি: ৩২৫৬) সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বলেন, আমরা ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছিলাম। মঙ্গলবার (২৪ জুন) সকালে সবাই অফিসে যোগ দেই। এরপর বেলা পৌনে ১২টার দিকে একদল লোক এসে নগর ভবনের নিচ তলায় আমাদের উপর হামলা করে। দেশীয় অস্ত্র, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তবে কেন এই হামলা করেছে তা বলতে পারছি না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে