মোবাইলে স্ট্যাটাস দিয়ে নয়, ক্ষোভটা রাজপথে নেমে দেখাতে হবে: ফখরুল

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৩: ০৯
রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ফোকাস বাংলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চতুর্দিকে দৌড়াদৌড়ি শুরু হয়েছে। বিদেশে ঘুরে ঘুরে যদি কোনোমতে পরিস্থিতি সামাল দেয়া যায়। আর ঘোরাঘুরি করে লাভ নেই।

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সর্বজনীন শিক্ষাব্যবস্থা, নিরাপদ ক্যাম্পাস ও ভোটাধিকার পুণঃপ্রতিষ্ঠার লক্ষ্যে ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য এই অনুষ্ঠানের আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, ‘মুখে কুলুপ এঁটে বসে থাকবেন না, জেগে উঠতে হবে। হাত গুটিয়ে বসে থাকবেন না। নিজে বাঁচতে, দেশ বাঁচাতে, বাবা-মা, বন্ধুদের বাঁচাতে জেগে উঠতে হবে। অনথায় তারা মাথায় উঠে বসেছে।’

তিনি বলেন, আজকে এ্যানিকে যেভাবে মেরেছে আগামীকাল আপনাদের সঙ্গেও এসব হবে। তরুণদের ক্ষোভটা মোবাইল সেটে। একটা স্ট্যাটাস দিলেই শেষ। ক্ষোভটা মোবাইল সেটে দিলে হবে না, রাজপথে আসতে হবে। রাজপথে এসে তাদের পরাজিত করতে হবে, রুখে দাড়াতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘রাষ্ট্রকে ব্যবহার করে সব কিছু দখল করে নেয়া হয়েছে। শিক্ষার্থীদের ভবিষ্যত নষ্ট করে ফেলা হয়েছে। দেশে এখন দুই শ্রেণি। একশ্রেণি পাহাড় বানিয়েছে বিত্তের, টাকা-পয়সা সম্পদের। তাদের ছেলেমেয়েরা কেউ এই দেশে পড়ে না, তারা টাকা সব বাইরে পাঠিয়ে দেয়। আর আমাদের ছেলেমেয়েরা এই দেশে পড়াশোনা করে চাকরি পায় না। অথচ এই সরকার কথা দিয়েছিল, ঘরে ঘরে চাকরি দেবে।’

‘বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল মার্কিন প্রতিনিধি দলকে আওয়ামী লীগ বলেছে, গত দুটি নির্বাচন তারা নাকি সুষ্ঠুভাবেই করেছে। অথচ ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন নির্বাচিত হয়েছিল, ২০১৮ সালে আগের রাতে ভোট করেছে। এখন তারা বলছে আমরা ওপর আস্থা রাখেন। আমি আবার সুষ্ঠু নির্বাচন করব। এটা হচ্ছে শেয়ালের কাছে মুরগি দেয়া।’

বিএনপি মহাসচিব বলেন, ‘রিজার্ভ নেমে যাচ্ছে, কয়েকদিন পর আমদানির টাকা পরিশোধ করতে পারবে না। ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। গার্মেন্টস মালিকরা বলছেন, ৪২ ভাগ অর্ডার কমে গেছে, কাজ করতে পারছে না। বেতন পাচ্ছে না। বাজারে গেলে তারা চাল-ডাল নিত্যপণ্য কিনতে পারছে না। শিক্ষার্থীরা খাতা-কলম কিনে দিতে পারছে না। আর তারা অনেক আনন্দে আছেন।’

নিরপেক্ষ নির্বাচন হলে সরকারের অস্তিত্ব থাকবে না মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দ্রুত একটা নির্দলীয় নিরপক্ষে সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেন। এতই যদি জনপ্রিয় হন, ভোট দিতে অসুবিধা কোথায়। এতকিছু বানিয়েছেন, পদ্মাসেতু, আন্ডারগ্রাউন্ড টানেল, উড়ালসড়ক বানিয়েছেন, জনগণ তো আপনাকে ভোট দিবে।‘

ছাত্র নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহসচিব বলেন, ‘আমি অনেক আশাবাদী। এই দেশে যা কিছু কল্যাণকর ঘটেছে, যা কিছু মহৎ ঘটেছে, যা কিছু বদলে দিয়েছে তার সবটাই ছাত্র ও যুবকদের দ্বারা। আমরা একটা বড় যুদ্ধে নেমেছি। সেই যুদ্ধটা হচ্ছে একটা ফ্যাসিবাদী শক্তি যারা আমাদের সব অধিকার কেড়ে নিয়ে, স্বপ্নগুলো ভেঙ্গে খানখান করে, আপনজনদের দূরে সরিয়ে নিয়েছে। আজকে বাংলাদেশকে তাদের একজন বিচারকের ভাষায় জাহান্নাম বানিয়েছে। তাই এই সরকারকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়ার যুদ্ধে আমরা নেমেছি।’

ফখরুল বলেন, এই দেশের সব মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। মানুষ বাঁচতে চায় আপনাদের (আওয়ামী লীগ) হাত থেকে।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তারের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘তাকে যেভাবে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছে তার নিন্দা ও ক্ষোভ জানানোর ভাষা নেই। এটা আমাদের সবার জন্য লজ্জার।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে