প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও সংসদ বাতিলের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন তারা।
নেতাকর্মীদের হাতে কালো পতাকা, ব্যানার, ফেস্টুন দেখা গেছে। খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে নেতাকর্মীদের।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে। রাজধানীর বিভিন্ন ইউনিট থেকে ছোট ছোট মিছিলে আসছেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠছে নয়াপল্টন।
বেলা ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হবে। মিছিলটি ফকিরাপুল হয়ে আরামবাগ মোড় ঘুরে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হবে। ২টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ চলছে।
এদিকে এ কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে