এ দেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না : দুদু

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২০: ৪০
শ‌নিবার জাতীয় প্রেসক্লা‌বের মাওলানা মোহাম্মদ আকরাম খা হ‌লে জিয়াউর রহমান সমাজকল‌্যাণ প‌রিষ‌দের উ‌দ্যো‌গে ইফতার ও দোয়া মাহ‌ফি‌লে দুদু। ছবি : সংগৃহীত

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এ‌দে‌শের মানুষ মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না।

বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ছেন, স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য এ‌দে‌শের মানুষ মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না।এদেশের মানুষ দিল্লির দাসত্ব কখনোই মেনে নেবে না।

আজ শ‌নিবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের মাওলানা মোহাম্মদ আকরাম খা হ‌লে জিয়াউর রহমান সমাজকল‌্যাণ প‌রিষ‌দের উ‌দ্যো‌গে ইফতার ও দোয়া মাহ‌ফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

দুদুু ব‌লেন, দেশে কোনো গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, দীর্ঘদিন ধরে কোনো সরকার নাই, এর কৈফত কারো কাছে চাইবো তার উপায় নাই। ফিলিস্তিনি পার্শ্ববর্তী দেশ ইজরায়েল যেভাবে ফিলিস্তিনি দখল করে নিয়েছে একইভাবে মনে হচ্ছে আমার বাংলাদেশে দখল করে নিয়ে গেছে। বাংলাদেশের কোন নাগরিক ভোট দিতে পারে না। ভোট দেওয়ার কোনো পরিস্থিতি নাই।

তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে নানামুখী আলোচনা আছে দেশের মধ্যে এবং দেশের বাইরে। বিশ্বের যেসব দেশগুলোতে নির্বাচনী ব্যবস্থা নাই সেই সব দেশগুলো বাংলাদেশের তথাকথিত সরকারকে অভিনন্দন জানিয়েছে। সুস্থ স্বাভাবিক গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের এই তথাকথিত সরকারকে অভিনন্দন জানায়নি।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে খুব দ্রুতই আরেকটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকারও উদ্বিগ্ন তার চাল চলন কথাবার্তায় বিশেষত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কথা নিয়মিত শুনবেন দেখবেন তিনি ভীষণ উদ্বিগ্ন। ওবায়দুল কাদেরের জন্য দোয়া করি আল্লাহ উনাকে বাঁচিয়ে রাখুন। কারণ অনেক কিছুই তিনি দেখতে পারবেন খুব শীঘ্রই।

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়াকে নরমালি মেনে নিতে পারে না। আপনারা শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে পোস্টারে ছবি ছাপবেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার ছবি পোস্টারে ছাপাবো, নিরপেক্ষ নির্বাচন হবে, কত ধানে কত চাল দেখতে পাবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে আপনারা মানেন আর না মানেন এদেশের জনগণ মানে এবং সারা বিশ্ব তাকে মানে। আপনারা সম্পূর্ণ বন্দুকের নলের মুখে ক্ষমতা দখল করে বসে আছেন। জনসমর্থনে আপনারা ক্ষমতায় বসেননি। আপনারা সম্পূর্ণ জন বিচ্ছিন্ন হয়ে গেছেন।

কৃষকদলের সাবেক এই আহবায়ক বলেন, এই দেশে এমন কোন পণ্য আছে যার দাম ৩০০ থেকে ৪০০ গুন বাড়েনি? বেগম খালেদা জিয়া ও বিএনপিকে চ্যালেঞ্জ করে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন বিএনপি যখন ক্ষমতায় ছাড়ে তখন চালের দাম কত ছিল। তখন চাউলের দাম ছিল ১৬ টাকা কেজি । আর এখন কত? গরু,খাসির মাংস বর্তমানে কত আর তখন কত ছিল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলের কথা বললে তো তখন মানুষ স্বর্গ সুখে বসবাস করত।

বিএনপি এই নেতা বলেন, এই সরকারের মতো দুর্নীতিবাজ সরকার বাংলাদেশের মানুষ গত ১০০ বছরেও দেখেনি। ব্যাংকের কথায় ধরেন সরকারি বা বেসরকারি ব্যাংক যে ব্যাংকে মানুষ টাকা রেখে নিশ্চিন্তে আছে। সার্বক্ষণিক মানুষ চিন্তা করে তার টাকা এই আছে এই নাই।

তিনি বলেন, এদেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য। এই মুক্তিযুদ্ধের দেশে কেউ ডাকাতের মত করে দখল করে নেবে এটা এ দেশের জনগণ কোনোদিনও মেনে নেবে না। ভারতের সাথে আমাদের বন্ধুত্ব আছে মুক্তিযুদ্ধে প্রশ্ন। কিন্তু এদেশের গণতন্ত্র হরণ করে নেবেন আর এ দেশের মানুষ আপনাদের সাথে ভালো ব্যবহার করবে এটা প্রত্যাশা করা ঠিক না। মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে গিয়েছে এদেশের মানুষ শুধু স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য। সেই দেশের মানুষ দিল্লির দাসত্ব মেনে নেবে এটা প্রত্যাশা করা ঠিক না।

এ সময় তিনি নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়ে বলেন, এদেশের গণতন্ত্র স্বাধীনতা সর্বভৌমত্বের জন্য ঐক্যবদ্ধ হয়ে আসুন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি।

সংগঠ‌নের সভাপ‌তি এম গিয়াস উ‌দ্দিন খোকনের সভাপ‌তি‌ত্বে আরও বক্তব‌্য দেন গণঅ‌ধিকার প‌রিষ‌দের সভাপ‌তি নরুল হক নুর, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আ‌ন্দোল‌নের সভাপ‌তি কে এম র‌কিবুল ইসলাম রিপন ও মোক্তার আখন্দ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে